‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কুয়েটের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ইবি প্রধান সমন্বয়কের অনশন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশনকারীদের প্রতি সংহতি জানিয়ে অনশনে বসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখার প্রধান সমন্বয়ক এস এম সুইট। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনশনে বসেন তিনি।


অনশনে বসা সমন্বয়ক এস এম সুইট বলেন, কুয়েটের উপাচার্য তার নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছে। শিক্ষার্থীদের রক্তের ওপর দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন। কিন্তু এখন তিনি শিক্ষার্থীদের ওপরেই নানারকম জুলুম নিপীড়িত শুরু করেছেন। শিক্ষার্থীদের দাবির বিষয়ে তিনি ভ্রুক্ষেপহীন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারও শিক্ষার্থীদের দাবির বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। কুয়েটের শিক্ষার্থীরা ভিসির অপসারণের দাবিতে আন্দোলন করছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিটি সংহতি জানিয়ে অনশনে বসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত, কুয়েটের শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাদের সাথে আমরাও ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।


প্রসঙ্গত, কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২১ এপ্রিল বিকাল পৌনে ৪টা থেকে আমরণ অনশন শুরু করেন কুয়েটের ৩২ শিক্ষার্থী। গত ৪৮ ঘন্টায় ছয়জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রতিবেদন লেখার সর্বশেষ তথ্য অনুযায়ী এক শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও খবর