বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত


কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।


সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য শেখ খাইরুল আলম, সাবেক প্রচার সম্পাদক কিসমোতুল্লাহ বারী, জেলা হিন্দু ঐক্য ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলন কুমার সরকার, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ রবিউল ইসলাম, নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ অলিউর রহমান অলি, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস. এম. সেলিম আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা ও সাধারণ সম্পাদক সফির উদ্দিন সবুজ, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাত খান এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোজাফফর হোসেন।


এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন—ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুর রহমান আঙ্গুর, মৎস্যজীবী দলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, তারালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরশাদ আলী এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ, ইউনিয়ন পর্যায়ে কমিটি পুনর্গঠন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও খবর