শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

বগুড়ায় অনুমোদিত আইটি প্রশিক্ষণ কেন্দ্রে লুটপাট, আদালতে মামলা

বগুড়ায় সরকার অনুমোদিত টেকনিক্যাল আইসিটি বাংলাদেশ (TICTB) পরিচালিত “আর মিডিয়া আইটি সল্যুশন এন্ড ট্রেনিং সেন্টার”-এ চুরি, লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটেছে। ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রশিক্ষক আদালতের দ্বারস্থ হয়েছেন।


জানা যায়, ২০০৭ সাল থেকে তিনমাথা রেলগেট এলাকায় প্রতিষ্ঠিত এ প্রশিক্ষণ কেন্দ্রটি শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কম্পিউটার বেসিক, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিংসহ নানা অনলাইনভিত্তিক প্রশিক্ষণ দিয়ে আসছে। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি বৃহৎ আকারে কার্যক্রম চালাতে গিয়ে স্টেশন রোডের নূর ইসলাম মীরের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলায় মাসিক ৩ হাজার টাকা ভাড়া ও ৩০ হাজার টাকা অগ্রিমে ৫ বছরের চুক্তিতে স্থান ভাড়া নেয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ভবনের মালিকের মৃত্যু পর তার দুই ছেলে আবু সাঈদ ও সাদিক ভাড়া আদায় শুরু করেন। ৫ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হলে তারা জানায় নতুন বছরের শুরুতে নতুন চুক্তি হবে। কিন্তু ২০২৫ সালের জানুয়ারিতে হঠাৎ ভাড়া ৮ হাজার এবং জামানত ৩ লক্ষ টাকা দাবি করে, না হলে ঘর ছেড়ে দিতে বলে।

চুক্তির শর্ত অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালক মো. আশরাফুল ইসলাম তিন মাসের মধ্যে ৩০ হাজার টাকার জামানত ফেরতের শর্তে ঘর ছাড়ার কথা জানান। কিন্তু জামানত ফেরত না দিয়ে ঘর খালি করতে চাপ দিতে থাকেন আবু সাঈদ। ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যায় ক্লাস চলাকালীন সময়ে তিনি অফিসে ঢুকে ক্যাশ বাক্স থেকে ১৯,৫০০ টাকা নিয়ে যান। এরপর, ক্লাস শেষে সাদিক ধারালো অস্ত্র নিয়ে আশরাফুল ইসলামকে জিম্মি করে মালামাল সরিয়ে নিজ বাসায় নিয়ে যান এবং চাবি ছিনিয়ে নিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে দেন।

এর ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং চরম ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হন আশরাফুল।পরবর্তীতে, ৫ এপ্রিল ২০২৫ এক বিয়ের অনুষ্ঠানে আশরাফুল ইসলামকে উদ্দেশ্য করে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালান অভিযুক্ত দুই ভাই। বার্মিজ চাকুর মুখে জিম্মি করে তাকে মারধর করা হয় এবং তার কোলে থাকা তিন বছরের কন্যার গলার ৬ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়। শিশুটিকে ছিটকে ফেলে দিলে তার চিৎকারে লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।ঘটনার প্রেক্ষিতে আশরাফুল ইসলাম ৮ এপ্রিল ২০২৫ বগুড়া সদর আমলী আদালতে মামলা দায়ের করেন।এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত দুই ভাই দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। বিলবোর্ড, ফেস্টুন, এমনকি রাস্তার প্যানা পর্যন্ত চুরি করে নিজেদের ঘরে নিয়ে যায়। স্থানীয় এক হারবাল চিকিৎসককেও একই কায়দায় দোকান থেকে বের করে তার মালামাল বিক্রি করে দেয়। তারা নিয়মিত রশিদ ছাড়াই ভাড়া আদায় করে, ফলে দোকানদারদের সাথে প্রায়ই বাকবিতণ্ডা হয়।অনুসন্ধানে জানা গেছে, তাদের নির্মিত তিনতলা ভবনটি পৌরসভার অনুমোদন ছাড়া সম্পূর্ণ অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। মেইন রোড ঘেঁষে বৈদ্যুতিক খুঁটির পাশে এমন স্থাপনা নির্মাণে কোনো প্ল্যান পাস করা হয়নি। বিষয়টি নিয়ে বগুড়া পৌরসভার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর