“তেলাকুচা পাতা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভাবনাময় ভেষজ, তবে প্রয়োজন সতর্কতা” ধামরাইয়ে রোমা-এমপি দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

জাবিতে "সংগ্রামের শত রঙ" নামে জুলাই-বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী


‎‎জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে "সংগ্রামের শত রঙ" নামে জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণের জন্য আলোকচিত্রী প্রদর্শনী হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের ছবি  চত্বরে সন্ধ্যা পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

‎

‎আলোকচিত্রী তানি জেসমিনের একক আলোকচিত্রে জুলাই বিপ্লবের গল্প "সংগ্রামের শত রঙ" নামে এই প্রদর্শনী হয়। মূলত জুলাইকে ধারণ করে ও জুলাইয়ের ইতিহাস যাতে বিকৃত না হয় এবং সঠিক তথ্য ও ইতিহাস যাতে তরুণ প্রজন্মের কাছে পৌঁছায় এই লক্ষ্যে বন্ধুসভা এই আয়োজন করেন। 

‎

‎আয়োজকদের সূত্রে ‎জানা যায়, জুলাই বিপ্লবের ১৭০টির অধিক ছবি নিয়ে এক্সিবিশন করা হয়েছে পাশাপাশি দেখানো হয় জুলাই বিপ্লবের আলোকচিত্র ভিডিও। এছাড়া ছবি দিয়ে একটি বইও লেখা হয়েছে নাম "অরুণ পাতের তরুণ দল"। 

‎‎এ বিষয়ে  জাবি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালমান হাসান বলেন, "আপনারা জানেন যে জুলাইনে  আন্দোলনের আজকের প্রায় ৬-৭ মাস পার হয়ে গেছে কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় জুলাইয়ের ছবি বিভিন্নভাবে এডিট করে বিকৃত করা হচ্ছে, তাই তাই জুলাইয়ের প্রকৃত ছবি এবং ভিডিও যেগুলো আছে তার সংরক্ষণের জন্যই আমাদের এই ফটো এক্সিবিশন করা। তাছাড়া জুলাই আন্দোলনে যেহেতু স্টুডেন্টদের ভূমিকে অনেক বেশি ছিল, তাই বর্তমান স্টুডেন্টরা যেন সেগুলো দেখতে পারে। এই ফটো এক্সিবিশনের ছবিগুলো আমাদের ফটোগ্রাফার ম্যাম তানিয়া জেসমিনের তোলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা থেকে আমরা এমন একটা আয়োজন করতে পেরে খুবই খুশি। 

‎

‎‎এছাড়া বন্ধু সভার ট্রেনিং সেক্রেটারি মারজান মাহজাবিন প্রীতি বলেন, আজকে আমাদের এই ফটো এক্সিবিশনটা প্রায় ১৭০ প্লাস ছবি নিয়ে করা। এই এক্সিবিশনটা আমরা জুলাইকে কেন্দ্র করে করেছি। আমাদের এই এক্সিবিনের মূল লক্ষ্য হলো জুলাই ইতিহাস রক্ষা করা। বর্তমানে জুলাই আন্দোলন এর ইতিহাস বিকৃত হচ্ছে বিভিন্ন জায়গায়,তাই আমরা সমস্ত শ্রেণীর পেশার মানুষের কাছে জুলাইয়ের প্রকৃত ইতিহাস তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা জুলাই কে ধারণ করি এবং আমরা আমাদের জায়গা থেকে জুলাই এর প্রকৃতি ইতিহাস সমস্ত মানুষের কাছে  তুলে ধরার জন্যই আমাদের ফটো এক্সিবিশন করা।

‎

আরও খবর