জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে

বিএনপি থেকে পাঁচ মিনিটের জন্য যারা আওয়ামী লীগ করেছে তাদের জন্য বিএনপি হারাম হয়ে গেছে : ইকবাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একমাত্র গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেউ কালিমা দিতে পারেনি, আদর্শিক নেতা শহিদ জিয়ার রাজনৈতিক দর্শন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ,তার রাজনীতি তারাই করতে পারবে,সদস্য পদ নবায়ন করতে পারবে যারা রাজনীতিতে ত্যাগ তিতিক্ষায় পরীক্ষিত এবং খাঁটি সোনার মতো। 

বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল সরকারি প্রাথমিক  বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির সদস্য পদ নবায়ন কার্যক্রমের  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । 

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন,বিএনপি হচ্ছে ভদ্রলোকদের দল,আর আওয়ামী লীগ হচ্ছে নিকৃষ্ট দল,নিপীড়নকারী দল,গণহত্যাকারী দল,চোর বাটপারদের দল,তাদের সাথে সমাজ জামাত করা যাবে না,১৬ বছরের নির্যাতন,নিপীড়ন, গুম,হত্যা,হামলা মামলা,লাঞ্ছনা,বঞ্চনা ভুলা যাবে না,শয়তানের সাথে আপোষ করা যায়, কিন্তু গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আপোষ করা যায় না।

তিনি বলেন ৫ আগষ্টে ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানের পর দেশে এক নতুন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে  তৃণমূল পর্যায় নেতাকর্মীদের ত্যাগ তিতিক্ষার খোঁজখবর রাখছেন, তিনি পরিশুদ্ধ রাজনীতিতে বিশ্বাসী,কোন অবস্থাতেই রাজনীতি কলুষিত করতে দিবেন না,তিনি সবাইকে দিকনির্দেশনা দিয়েছেন, নির্বাচনে জিততে হলে,জনগণের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কাজ করা যাবে না, জনগণকে সহযোগিতা করতে হবে,সহমর্মিতা দেখাতে হবে,তাদের সুখ দুখে পাশে থাকতে হবে।

কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের পরিচালনায় সদস্য পদ নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মকবুল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান,নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহিদ আলম, লিয়াকত আলী খান,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম,দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ দপ্তর সম্পাদক এনামুল হক,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান,সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

আরও খবর