দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিক আসলাম এর শশুর আলহাজ্ব আবুল মনছুর মেম্বার এর দাফন সম্পন্ন


পাবনার ঈশ্বরদী উপজেলার বেদুনদিয়া গ্রামের বাসিন্দা নয়া দিগন্ত পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধি সাংবাদিক আসলাম এর শশুর আলহাজ্ব আবুল মনছুর মেম্বার ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহি------------------রাজিউন)।মরহুমের ছেলে ওবায়দুল মেবার জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল-২৫) বেলা ১ টা ২০ মিনিটের সময় বার্ধক্য জনিত কারণে  নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

মরহুম আবুল মনছুর মেম্বার বেদুনদিয়া
ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, বেদুনদিয়া মসজিদ, ঈদগাহ এবং রেজান নগর গোরস্থানের প্রতিষ্ঠাতা ছিলেন। দেশ স্বাধীনের আগে ও পরে ১০ বছর ইউপি সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন তিনি।
বিভিন্ন সামাজিক,স্বেচ্ছাসেবী সাংগঠনের সাথে জড়িত থেকে দায়িত্ব পালন করে গেছেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী,চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  আলহাজ্ব আবুল মনছুর মেম্বার ব্যক্তি জীবনে একজন হাস্যজ্জল, সদালাপি, পরোপকারী ও দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। মরহুমের জানাযা পুর্বে সৃতিচারণ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা জামায়াতের তালিমুল কোরআন বিভাগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী খান জুবায়ের, মাছদিয়া বাবুল উলুম ফাজিল মাদ্রাসার অব: অধ্যাক্ষ মাও: রফিক উদ্দীন খান, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম সাহিন, মুলাডুলি ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ। এদিকে,তার মৃত্যুতে বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি'র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক ঈশ্বরদী পৌর মেয়র মখলেচুর রহমান বাবলু, পাবনা জেলা বিএনপি'র সাবেক যুগ্ম  সম্পাদক জাকারিয়া পিন্টু শোক প্রকাশ করেন এবং শকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ছাড়াও স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলাম, শিক্ষাবিদ, রাজনৈতিক, সমাজিক ও সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেন এবং শকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বৃহস্পতিবার ১০ঘটিকায় নেদুনদিয়া গোরস্থানে মরহুমের নামাজের জানাযা শেষে লাশ দাফন করা হয়।
Tag
আরও খবর