ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় কুবি ছাত্রদল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে শাখা ছাত্রদল।


শুক্রবার (২৫ এপ্রিল) 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষাকে ঘিরে তারা গড়ে তোলে তথ্য ও সহায়তা কেন্দ্র, পরিচালনা করে ফ্রি বাইক সার্ভিস, এবং সরবরাহ করে পানি ও স্যালাইন। শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সারাদিনই এসব কার্যক্রম পরিচালনা করেন। পরীক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে তারা সরব উপস্থিতি বজায় রাখেন।


কেউ ভুল করে অন্য কেন্দ্রে চলে গেলে দ্রুত তাকে সঠিক কেন্দ্রে পৌঁছে দিতে ব্যবহার করা হয় বাইক সার্ভিস। পাশাপাশি, অভিভাবকদের জন্য ছাউনিসহ বিশ্রামের ব্যবস্থা করা হয়। এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশারের নেতৃত্বে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা গতকাল সন্ধ্যা থেকে শহিদ ওয়াসিম ও শহিদ আব্দুল কাইয়ুমের স্মরণে ভর্তিচ্ছু আগত শিক্ষার্থীদের মাঝে খাবার, বিশুদ্ধ পানি, কলম ও অবিভাবকদের মাঝে বিস্কুট ও পানি বিতরণ করে এবং মরহুম আরাফাত রহমান কোকো ফ্রি বাইক সার্বিস দেওয়া হয়। এবিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলেন, আমরা জানি প্রতিবছর দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা যাতায়াত ও খাবারের ভোগান্তি পোহাতে হয়।


শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করতে ছাত্রদলের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “আজকের ভর্তি পরীক্ষা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আমরা গতকাল রাত থেকেই বাইক সার্ভিস চালু করেছি, অনেক শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করেছি এবং আজ পরীক্ষার দিন সার্বিক সহযোগিতা নিশ্চিত করেছি।” শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, আগের পরীক্ষার ন্যায় আজকের পরীক্ষায়ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে কাজ করার চেষ্টা করেছি। তাদের আবাসন নিয়ে কাজ করেছি পাশাপাশি আমরা গতকাল রাতে তাদেরকে খাবার সরবরাহ করেছি। আজকে বাইক সার্ভিস চালু রেখেছিলাম। অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও পানির ব্যবস্থা রেখেছিলাম। স্বৈরাচারী ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাসে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে অবস্থান করতে পেরেছে। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আরও খবর