ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কুবির ‘বি’ ইউনিটে উপস্থিতি ৭০ শতাংশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নিজস্ব পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


এই পরীক্ষার মাধ্যমেই শেষ হয় কুবির এবারের ভর্তি কার্যক্রম। ‘বি’ ইউনিটে ৪৪০টি আসনের বিপরীতে আবেদন করেন মোট ২৩ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৬ হাজার ৭৫৮ জন,  শতকরা হিসাবে যা ৭০.৪৩ শতাংশ। বাকি ৭ হাজার ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।


এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, সুষ্ঠুভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা সংশ্লিষ্ট প্রতিটি দপ্তর তাদের কাজ সঠিকভাবে করেছে। নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সাহায্য করেছে।


তিনি আরো বলেন, একটা বিষয় লক্ষ্য করেছি এই বছর আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে পারতাম।   আগামী বছর থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করবো।


উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, পরীক্ষা সংশ্লিষ্ট সকলের সহোযোগিতায় পরীক্ষার সার্বিক পরিবেশ ভাল ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, শিক্ষার্থীদের দাবিতে এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে পরীক্ষা নিয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, বিএনসিসি, রোভার স্কাউট, সাংবাদিক ও শিক্ষার্থীদের অবদান ছিল। শিক্ষার্থীরা পরিবহণ ও নিরাপত্তায় সহায়তা করেছে।

উল্লেখ্য, এর আগে গত ১৯ এপ্রিল ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও খবর