গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-04-2025 11:14:28 pm

ভারতশাসিত কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলা নিয়ে পাকিস্তান ভারত তীব্র উত্তেজনার মধ্যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বেলুচিস্তানে। এতে পাকিস্তানের অন্তত চারজন সেনা নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আরও তিনজন নিহত হয়েছেন। 


শুক্রবার (২৫ এপ্রিল) পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে একটি ব্যস্ত রাস্তায় সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। খবর বার্তা সংস্থা এপির। 


স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, এই বিস্ফোরণে বেশ কয়েকজন সেনা নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে, ঘটনাস্থলের আশেপাশের দোকানপাট ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।


পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।


প্রসঙ্গত, এই হামলার একদিন আগেই বেলুচিস্তানের কালাত এলাকায় আরেকটি বোমা বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়। তবে সেই হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি।


এছাড়া, দীর্ঘদিন ধরেই বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে বিএলএ-সহ একাধিক জঙ্গি সংগঠন। সেনা ও সরকারি স্থাপনাকে বারবার টার্গেট করছে তারা। ধারাবাহিক বোমা হামলায় গোটা অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উ

ঠছে।

আরও খবর