শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

লাখাইয়ের আগাপুর হরিনাকোনার কাঁচা রাস্তার বেহাল দশা, চলাচলের জনভোগান্তি।

লাখাইয়ের আগাপুর হরিনাকোনার কাঁচা রাস্তার বেহাল দশা, চলাচলের জনভোগান্তি ২ গ্রামের মানুষ। লাখাই উপ‌জেলার করাব ইউ‌নিয়‌নের গুনিপুর পাকা রাস্তা হইতে আগাপুর হয়ে হরিনাকোনা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা হয়েছে।কয়েক যুগ পার হলেও ইটের ছোঁয়া লাগেনি এই কাঁচা রাস্তায়।এতে করে যানচলাচল সহ জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্নিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।ভোগা‌ন্তি‌তে পড়েছে দুই গ্রা‌মের ক‌য়েক হাজার মানুষ। রাস্তার এই অবস্থার জন্য ব্যহত হচ্ছে দুই গ্রামের যোগাযোগ সম্পর্ক। সরজমিনে গেলে স্থানীয়রা জানায়,আগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,হরিনাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়,আগাপুর হরিনাকোনা ক্লিনিকে শিক্ষকমন্ডলী এবং চিকিৎসা সেবা দানকারী কর্মকর্তা কর্মচারী এই রাস্তা‌ দিয়েই যাতায়াত করতে হয়।আগাপুর,হরিনাকোনা ,দুই গ্রামের ছাত্র-ছাত্রীরা এই রাস্তা দিয়ে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করে।এমনকি গ্রাম থেকে বের হয়ে হাটবাজারে এবং শহরে যাওয়ার একমাত্র রাস্তায় হলো এই দেড় কিলোমিটার কাঁচা রাস্তাটি।একটু বৃষ্টিপাত হলেই আর হেটে আসা যাওয়া সম্ভব হয় না।একটু বর্ষার পানি আসলেই রাস্তাটি ডুবে যায়। বছ‌রে যে‌কোন সম‌য়ে বৃ‌ষ্টি নাম‌লেই গভীর কাঁদার সৃ‌ষ্টি হয়। কাঁদা মা‌টি পে‌রি‌য়ে বিদ্যালয়ে বাইসাইকেল নি‌য়ে প্রবেশ করা কষ্টকর। গ্রামগুলোতে কোনো গাড়ি প্রবেশ কর‌তে পা‌রে না।রাস্তার অবস্থা ভালো না থাকায় অ‌নেক শিক্ষকও স্কুল থে‌কে মুখ ফি‌রি‌য়ে নেয়। স্থানীয়রা অভি‌যোগ ক‌রে ব‌লেন,আমরা স্থানীয় জনপ্রতি‌নি‌ধিসহ সক‌লের কা‌ছে আমা‌দের দা‌বির কথা ব‌লে‌ছি, কিন্তু সবাই আশা ভরসা দি‌লেও কা‌জের কাজ কিছুই ক‌রে নাই। অ‌তি দ্রুত রাস্তা মাটি ভরাট সহ পাঁকাকরণের দা‌বি জা‌নি‌য়ে‌ছে আগাপুর,হরিনাকোনা গ্রামের সাধারণ মানুষ।এই দেড় কিলোমিটার কাঁচা রাস্তার জন্য প্রতিনিয়ত নানা সমস্যায় পড়তে হয় পথচারীদের। পথচারী এক ফেরিওয়ালা বলেন,আমি আগাপুর,হরিনাকোনা গিয়ে কাঁচামাল বিক্রি করি,কিন্তু একটু বৃষ্টি পাত হলেই আমি আর যেতে পারি না । স্থানীয় এক কৃষক জানান, আমাদের এই দুইটি কৃষি প্রধান গ্রাম, কিন্তু কৃষি জমির জন্য সার কীটনাশক,বীজ নিয়ে আসতে দুই গ্রামের খুব কষ্ট হয়। অনেক সময় রাস্তার কারণে সময় মত জমিতে সার কীটনাশক এনে দিতে পারি না। ফসল উৎপাদন করে বিক্রি করতে আমাদের পরিবহনের জন্য অনেক সমস্যা হয়। এই বিষ‌য়ে করাব ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান আব্দুল কদ্দুস এর সাথে আলাপকালে বলেন, এ রাস্তায় কোন ধরনের বরাদ্দ্য না থাকায় আপাতত এই রাস্তায় কোন কাজ করতে পারতেছি না।এটা এলজিডির আইডিভুক্ত রাস্তা কি না তাও জানি না।
Tag
আরও খবর