বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

প্রধান বিচারপতিকে গ্রেফতার ও দূর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবীতে ঝিনাইদহে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার ও বিচার এবং দূর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঝিনাইদহ ইউনিটের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে একটি প্রতিবাদ মিছিল জেলা জজ আদালত ও জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিন শেষে বার কাউন্সিলের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঝিনাইদহ ইউনিটের সভাপতি এ্যাড, দবির হোসেন, জেলা জজ আদালতের পিপি মশিউর রহমান, নারী ও শিশু আদালতের পিপি এ্যাড, ইশারত হোসেন খোকনসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বাংলাদেশ বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সেই সাথে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সাথে সারাদেশের দূর্নীতিবাজ বিচারকদের অপসারণ করতে হবে। দেশের কোন আদালতের বিচারকের চেয়ারে সৈরাচারের দোসরদের আর দেখতে চাচ্ছেনা দেশবাসী।
Tag
আরও খবর