যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

প্রায় দেড়শ বছর ধরে চলে আসছে নাপাইচন্ডী মেলায় গাজী সাহেবের দরগাহে মান্নতি প্রথা

গাজী সাহেব ওরফে গাজী শেখ নামে ধর্মপ্রাণ একজন দরবেশ ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর পর একমাত্র পুত্র গরিবুল্লাহ শেখ তাকে রংপুরের পীরগাছার চন্ডীপুর মৌজার জেএল নং-৭৫, আরএস খতিয়ান নং-২৫ ও ১৬০১, আর এস দাগ নং-৬৫২, জমির পরিমাণ ১২০ শতক এর মধ্যে দাগের দক্ষিণাংশে কবরস্থ করেন। এর কিছুদিন পর তার বিবি গরিবুল্লাহ শেখের মা মৃত্যুবরণ করলে গাজী সাহেবের কবরের উত্তর পাশে সন্নিকটে সমাহিত করা হয়। পরবর্তীতে গরিবুল্লাহ শেখ তার পিতামাতার কবরের উপর আলাদা আলাদা স্থানে ছোট বড় দুইটি সৌধ বা দরগাহ নির্মাণ করেন। গাজী সাহেবের মৃত্যুর দিনটি ছিল বৈশাখ মাসের বৃহস্পতিবার। তখন থেকে বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার করে গাজী সাহেবের ওরস শরিফ উপলক্ষ্যে ওইদিন করে নাপাইচন্ডীর মেলা হয়। মেল্রাদিন বিভিন্ন এলাকা থেকে আগত লোকজন কবর জিয়ারত ও দোয়া খায়েরসহ মান্নতি কার্যকলাপ পূরণ করে থাকেন। যা পরিচালনাসহ সেখানকার শৃঙ্খলা রক্ষা করে আসছেন গাজী সাহেবের পুত্র গরিবুল্লাহ শেখ। পরবর্তীতে গরিবুল্লাহ শেখের মৃত্যুর পর তার একমাত্র পুত্র গমির শেখ উক্ত দরগাহের পরিচালনাসহ মেলা পরিচালনা করেন।
গমির শেখের মৃত্যুর পর তার ওয়ারিশ আব্দুল খালেক গং অদ্যবধি পর্যন্ত গাজী সাহেব ও তার বিবির দরগাহে আগত বিভিন্ন এলাকার হিন্দু-মুসলমান নারী-পুরুষ ও ভক্তবৃন্দ কবর জিয়ারত ও ধর্মীয় রীতি অনুযায়ী ভক্তিসহ সিন্নি সালাদ প্রদান করেন।
কিন্তু এলাকার কিছু কুচক্রিমহল দীর্ঘদিন থেকে চলে আসা প্রথা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার হীন উদ্দেশ্যে গমির শেখের ওয়ারিশ আব্দুল খালেক গংদেরকে বিতাড়িত করার জন্য জোর প্রচেষ্টা চালান। বিষয়টি সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণকে জানালে তাদের কাছ থেকে কোন ন্যায়সংগত প্রতিকার পাওয়া যায় নাই। 
উল্লেখ্য যে, তফশীল বর্ণিত জমি নিয়ে রংপুর জেলা স্পেশাল জজ আদালতে মামলা চলমান রয়েছে এবং আব্দুল খালেক গংদের আবেদনের প্রেক্ষিতে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। যা বলবত রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও কুচক্রিমহল ওই জমিতে বারবার অবৈধভাবে অনুপ্রবেশের পাঁয়তারা করে আসছেন। যা সুস্পষ্ট আদালত অবমাননার শামিল।
আরও খবর