ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

মে দিবসের পাশাপাশি সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে সৈকত নগরী কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে।


এতে মুখরিত হয়েছে উঠেছে সমুদ্র সৈকতসহ কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো। হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, শনিবার টানা ছুটির তৃতীয় দিনে সাড়ে ৫ শতাধিক হোটেল-মোটেলের অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ কক্ষ বুকিং রয়েছে।


আর কাঙ্খিত সংখ্যক পর্যটক আসায় খুশি সাগরপাড়ের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িরা। এদিকে আগত পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন, ট্যুরিস্ট পুলিশসহ প্রশাসনের সংশিষ্টরা।


কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট; যেখানে ঢল নেমেছে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা ভ্রমন পিপাসুদের। সৈকতের বিস্তৃত বালিয়াড়ির যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সৈকতের এ দৃশ্য সবক’টি পয়েন্টে। শুক্রবার অন্তত ৭০ থেকে ৮০ হাজার পর্যটক সমাগম ঘটেছে কক্সবাজারে।


আর ঘুরতে পর্যটকদের কেউ ঘোড়ায়, কেউ বিচবাইকে; আবার কেউ কেউ জেটস্কিতে চড়ে আনন্দে মেতেছেন। অনেকে বিস্তৃত বালিয়াড়িতে ঘুরতে সাগরে অপার সৌন্দর্য উপভোগ করছেন। কেউ কেউ মোবাইল ও ক্যামেরায় ছবি তুলে স্মৃতি ধারণ করছেন।তবে ভ্যাপসা গরমে অধিকাংশ পর্যটক স্বস্তি খোঁজতে ব্যস্ত সাগরের লোনাজলে গোসলে নেমে। অনেকে সৈকতের কিটকটে বসে পরশ উপভোগ করছেন সাগরে হিমেল হাওয়ার।


তবে ঘুরতে আসা পর্যটকরা নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি জানালেও হোটেল কক্ষ এবং খাবারের অতিরিক্ত দাম আদায় নিয়ে অনেকে অভিযোগ তুলেছেন।


এদিকে টানা ছুটিতে কাঙ্খিত সংখ্যক পর্যটক সমাগম ঘটায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িরা। তারা বলছেন, টানা ছুটির প্রথমদিন এ দ্বিতীয়দিনে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক সমাগম ঘটেছে। তবে আজ থেকে পর্যটকের উপস্থিতি কমতে শুরু করবে।


কক্সবাজার হোটেল প্রাসাদ প্যারাডাইজের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইয়াকুব আলী জানান, এক শ্রেণীর হোটেল-মোটেলে পর্যটক সমাগমকে কেন্দ্র করে অতিরিক্ত কক্ষ ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। এ ব্যাপারে প্রশাসনের আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার। নয়ত পর্যটন নগরীর ভাবমূর্তি ক্ষুন্ন হবে।


বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার প্রসঙ্গে সৈকতে দায়িত্বরত কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী জানান, বেড়াতে আসা পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি অন্যান আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।


জোরদার রয়েছে টহল। আগত পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া কোন পর্যটক সুনির্দিষ্ট অভিযোগ প্রদান করলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সমুদ্র সৈকতের পাশাপাশি বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ, হিমছড়ি ঝর্ণা, ইনানী ও পাটুয়ারটেকের পাথুরে সৈকত, মহেশখালীর আদিনাথ মন্দির, ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্ক, রামুর বৌদ্ধ মন্দির এবং শহরের বার্মিজ মার্কেটসহ কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে