সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ায় মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার

কু‌ষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী নামে খ‌্যাত কা‌মিনী‌ বেগমকে (৪৩) গ্রেপ্তার করেছে সেনা‌বা‌হিনী।


শ‌নিবার(০৩ মে) সকালে সদর উপজেলার চৌড়হাস ফুলতলা থেকে তাকে গ্রেপ্তার ক‌রা হয়।


তিনি একই এলাকার আজাদ সরদারের স্ত্রী।এরপরে সকাল সাড়ে ১০টার দিকে কা‌মিনীকে মডেল থানা‌ পু‌লিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পু‌লিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।


এরআগে গত বুধবার (১ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর কু‌ষ্টিয়ার উপ-প‌রিদর্শক রাসেল ক‌বির বাদী হয়ে মডেল থানায় এক‌টি মামলা করেন। সেই মামলার প্রধান আসামী হয়ে তি‌নি পলাতক ছিলেন।


জানা গেছে, গোপন সংবাদের ভি‌ত্তিতে গত বুধবার সন্ধ্য ক‌্যাপ্টেন লামইয়া‌নুল ইসলামের নেতৃত্বে সেনাবা‌হিনী কু‌ষ্টিয়া ক‌্যাম্পের এক‌টি দল ‌চৌড়হাস ফুলতলা এলাকায় অব‌স্থিত কা‌মিনীর মাদক বিক্রয়ের স্থান তার ডিমের দোকা‌নঘরে অ‌ভিযান চালায়। সেনাবা‌হিনীর সাথে মাদক দ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কু‌ষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারি উপ প‌রিদর্শক সোহরাব হোসেনের টিম উপ‌স্থিত ছিলেন। এ সময় সেভেন স্টার ডিম ভান্ডার নামের ওই দোকানঘর তল্লাশী করে এক কে‌জি গাঁজা ও দুই বোতল ফে‌নসি‌ডিল উদ্ধার করে সেনাবা‌হিনীর আভিযা‌নিক দ‌ল। এর আগে সেনাবা‌হিনীর উপ‌স্থি‌তি টের পেয়ে কা‌মিনী ও তার সহযোগী ‌মোস্তফা সরদার পা‌লিয়ে যায়। এ ঘটনার পর উপ-প‌রিদর্শক রাসেল ক‌বির কা‌মিনী‌ বেগম ও মোস্তফা সরদারকে আসামী করে এক‌টি মামলা দায়ের করেন।


বিষয়টি নি‌শ্চিত করে‌ কু‌ষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মোশাররফ হোসেন বলেন,সেনাবা‌হিনীর অ‌ভিযানের পর থেকে কা‌মিনী পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। নিজ এলাকা থেকে তাকে সেনাবা‌হিনী গ্রেপ্তার করেছে। পু‌লিশের কাছে হস্তান্তর করার পর কা‌মিনীকে জেল হ‌াজতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর