কুমিল্লায় বিজিবির পৃথক অভিযান: কোটি টাকার ভারতীয় বাজি-চোরাই পণ্য জব্দ সিটি মেয়র প্রার্থী হিসেবে পাটওয়ারী-আসিফের নাম ঘোষণা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমান সাদেক এর আত্মপ্রকাশ শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু কালিগঞ্জের মানপুর রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃক্ষ কর্তন ও জমি দখলের অভিযোগ লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত পীরগাছায় প্রীতি ফুটবল ম্যাচ: জিওস্পেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যান অব দ্য ম্যাচ সম্মাননা ক্রেস্ট প্রদান ঝিনাইগাতীর জারুলতলা গ্রামে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু আশা সমিতির ঋণ পরিশোধের পরও কারাবাস! ‌ ভুক্তভোগী নারীর পরিবারের ক্ষোভ শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল

গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর

মায়াজ হাসান (ফাইল ছবি)
যশোরের মনিরামপুর উপজেলায় লিচুর বিচি গলায় আটকে মায়াজ হাসান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) বিকাল ৫টার দিকে মনিরামপুর পৌরসভার জুড়ানপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশু মায়াজ জুড়ানপুর কাজীপাড়ার গ্রামের আইনুল হকের ছেলে। 


নিহতের স্বজনরা জানান, মায়াজ হাসানের পিতা আইনুল হক হোগলাডাঙ্গা কেজি কেএম মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক। সোমবার স্কুলের ক্লাস শেষে বাড়ি ফিরে শিশু মায়াজ সাথে নিয়ে লিচু খাচ্ছিল পিতা আইনুল হক। এসময় অসাধারণতাবসত লিচুর বিচি মুখে দিলে তা গলায় আটকে যায় মায়াজের। এতে সে শ্বাস নিতে পারছিল না। দ্রুত পরিবারের লোকজন তাকে মনিরামপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করে। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুয়াদা বাজারে পৌছুলে শিশু মায়াজ মারা যায়।


এ বিষয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা.দেবাশীষ বিশ্বাস বলেন, বিকালে গলায় লিচুর বিচি আটকে যাওয়া শিশুকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এদিকে, সোমবার রাত ১০ টার দিকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থান মায়াজের দাফন সম্পন্ন হয়।
আরও খবর