লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

আদমদীঘিতে জামায়াত নেতাসহ তিনজনকে মারপিট করে দুই মোটরসাইকেল মোবাইল ফোন ছিনতাই

ঘটনাস্থল ছবি- সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে উপজেলা জামায়াতের সেক্রেটারি তার ছেলেসহ তিনজনকে মারপিট করে হাত-পা মুখ বেঁধে খাদে ফেলে রেখে দুইটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত আদমদীঘি উপজেলা নসরতপুর-বিহিগ্রাম সড়কের ধনতলা ব্রিজের নিকট এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারির কবলে পড়া ব্যক্তিরা হলো, আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারি কুন্দগ্রাম ইউপির মটপুকুরিয়া গ্রামের মাও: গোলাম রব্বানী (৫৭), তার ছেলে মনিরুজ্জামান মারুফ (১৩) ও একই গ্রামের প্রবাসি রেজাউল ইসলামের ছেলে বকুল হোসেন (১৯)। এদের মধ্যে বকুল হোসেন গুরুতর অসুস্থ্য হয়েছেন।
আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওঃ গোলাম রব্বানী জানান, গত মঙ্গলবার রাতে তিনি ও তার ছেলে মনিরুজামান মারুফ দুপচাঁচিয়া সরদারপাড়া তার বড় ছেলের শ^শুড়ের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি মটপুকুরিয়া গ্রামে ফিরছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে আদমদীঘির নসরতপুর-বিহিগ্রাম সড়কের ধনতলা গ্রামে পুর্বে ব্রিজের নিকট সড়কে দড়ির ব্যাড়িকেট দিয়ে তাদের পথরোধ করে ৭ থেকে ৮ জনের একদল ছিনতাইকারি চাকুর ভয় দেখিয়ে তাদের মারপিট করে হাত-পা মুখ বেঁধে সড়কের পাশে খাদে ফেলে রেখে তার বাজাজ সিটি ১০০ সিসির একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এর আগে রাত সাড়ে ৮টায় ওই স্থানে একই গ্রামে প্রবাসি রেজাউল ইসলামের ছেলে বকুল হোসেনকে ছিনতাইকারিরা দড়ির ব্যারিকেট দিয়ে পথরোধ করে মারপিট, হাত-পা ও মুখ দড়ি দিয়ে বেঁধে খাদে ফেলে রেখে তার নিকট থেকে এইটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, আইফোন, বিদেশী ডলার ও ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে তার মা বুলবুলি বেগম জানান। এদিকে রাত ১২ টা দিকে ছিনতাইকারির কবলে পড়া ব্যক্তিরা কৌশলে মুখ খুলে চিৎকার দিলে গ্রামবাসিরা এসে তাদের উদ্ধার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি জানার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর