আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত দিনাজপুরে ২,২০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর আলম কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত গৌরীপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা আকরাম হোসেন বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিনেতা সোহেল খান আর নেই কুতুবদিয়ায় এমপি আলমগীর ফরিদের নেতৃত্বে বিক্ষোভ আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, সম্মাননা উৎসর্গ করলেন শেরপুরবাসীকে লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ দিনাজপুরের বীরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত


সাতক্ষীরার কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আভাস, স্ট্রিট চাইল্ড, কোস্ট ফাউন্ডেশন এবং ‘বিন্দু’ নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রকল্পের নারী কৃষক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা, অর্জন, সাফল্য ও চ্যালেঞ্জগুলো বিনিময় করা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুর রহমান।


আভাসের এমআইএল অফিসার নাসরিন খানম ও স্ট্রিট চাইল্ডের সেফগার্ডিং অফিসার হিয়া বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান এবং উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক মিজানুর রহমান।


এ ছাড়া কর্মশালায় স্ট্রিট চাইল্ডের কান্ট্রি লিড জনাব ইমতিয়াজ হৃদয়, আভাসের ‘কেয়ার ফর উইমেন’ প্রকল্পের ফোকাল ও প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ মুনিরুজ্জামান, অ্যাডভোকেসি অ্যান্ড লিয়াজোঁ কো-অর্ডিনেটর মো. ইউনুছ, কোস্ট ফাউন্ডেশনের প্রতিনিধি, বিভিন্ন এনজিওর প্রতিনিধিসহ কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল, কুশলিয়া, তারালী ও ভাড়াশিমলা ইউনিয়নের নারী কৃষকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় নারী কৃষকদের জীবিকা ও কৃষিকাজে জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু-সহনশীল কৃষিচর্চা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সরকারি সেবা গ্রহণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনসহ স্বনির্ভর গোষ্ঠীর কার্যক্রম নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।


এ সময় প্রকল্পের মাধ্যমে অর্জিত ইতিবাচক পরিবর্তন, বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে এসব উদ্যোগের ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়ে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

আরও খবর