সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝিনাইদহে বজ্রপাতে নিহত কৃষক পরিবার পেল আর্থিক সহায়তা

ঝিনাইদহ সদর উপজেলায় বজ্রপাতে নিহত কৃষক পরিবারের মাঝে সহায়তা পৌঁছে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিহত দুই পরিবারের মাঝে তারেক রহমানের সহায়তার চেক পৌঁছে দেন কেন্দ্রীয় কৃষক দলের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। শনিবার (১০ মে) উপজেলার গান্না ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রাম ও মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নিহত দুই কৃষকের কবর জিয়ারত শেষে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান কৃষক দলের কেন্দ্রীয় টিম। শনিবার বেলা ১২টার দিকে সফর শুরু করে কেন্দ্রীয় কৃষকদের বিশেষ টিম। সফরকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতে প্রাণ হারানো অলিয়ার রহমানের পরিবারের কাছে তারেক রহমানের দেওয়া আর্থিক সহায়তার চেক পৌঁছে দেন কৃষক দলের নেতারা। এসময় অলিয়ার রহমানের স্ত্রী শিরিনা খাতুন ও মেয়ে অন্তরা খাতুন সহায়তার চেক গ্রহণ করেন। পরে গান্না ইউনিয়নের পশ্চিম বিষয়খালী গ্রামে বজ্রপাতে প্রাণ হারানো মিরাজুল ইসলামের বাড়িতে পৌঁছায় কৃষক দলের টিম। এসময় বজ্রপাতে প্রাণ হারানো মিরাজুলের স্ত্রী সোহাগী বেগম তারেক রহমানের সহায়তার চেক গ্রহণ করেন। সহায়তা চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক টিএস আয়ুব, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সদর উপজেলা সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা কৃষক দলের সভাপতি ওসমান আলী বিশ্বাস, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফজলে এলাহি শিমুল, আসাদুজ্জামান আসাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। ৭নং মহারাজপুর ইউনিয়নের সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক আবুসাঈদ আলতাফ হোসেনসহ আরও অনেক নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন
Tag
আরও খবর