বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

কালিগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন


সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র সদস্য নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সদস্য নবায়ন কার্যক্রমের শুভ সূচনা করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের টিম প্রধান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব তাজকিন আহম্মেদ চিশতি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ।


আলোচনা সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু এবং সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বর্তমান বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।


বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, আবুল হাসান হাদী ও আক্তারুল ইসলাম,এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ ইবাদুল ইসলাম


সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান,সাবেক জাসাস সভাপতি হাফিজুর রহমান বাবু,সাবেক দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম,অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের সার্চ কমিটির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী উপস্থিত থেকে সদস্য নবায়ন কার্যক্রমে অংশ নেন।

আরও খবর