বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন - মামুনুর রশিদ মামুন


 সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন, না হলে জনগণকে সাথে নিয়ে বিএনপি আন্দোলনের মাধ্যমে নির্বাচন আদায় করে নিবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল (ভারপ্রাপ্ত) সভাপতি মামুনুর রশিদ মামুন। উপজেলার চাটখিল আজিজ সুপার মার্কেট, কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি  আরো বলেন, বিগত সরকার দেড় যুগের বেশি সময় দেশের মানুষকে নির্বাচন থেকে দূরে রেখেছে। কেউ ভোটকেন্দ্রে যেতে পারে নাই এবং  ভোট দিতে পারে নাই। তাই  নির্বাচনের জন্য সাধারণ মানুষ উন্মুখ হয়ে আছে। 

মামুনুর রশীদ মামুন আরো বলেন, দেশনায়ক রহমানের নির্দেশ অমান্য করে বিএনপি'র নাম ভাংগিয়ে কেউ কোন অপকর্ম করলে ছাড় দেয়া হবে না। পরিশেষে আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্য আহবান জানান। 


এর পূর্বে  নোয়াখালী জেলা বিএনপি আহবায়ক কমিটির নবনির্বাচিত সদস্য  গোলাম মোস্তফা সেলিমকে সংবর্ধনা দেয়া হয়। সাবেক ছাত্রদল নেতা বেলায়েত হোসেন  দিপুর সঞ্চালনায়, উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সদস্য গোলাম মোস্তফা সেলিম, সৌদি আরব বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর  নুরনবী,

সাবেক ছাত্রদল নেতা জিএস ফরিদ, দিলদার হোসেন দিদার প্রমুখ। 

সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আনন্দ র‍্যালী বের করা হয়।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩ ঘন্টা ১০ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৩ ঘন্টা ১৫ মিনিট আগে