ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সামাজিক সম্প্রীতি ও সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা'র বেশ কিছু লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি ঊপকূলীয় অঞ্চলের সামাজিক নানামুখী উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে।

অন্যান্য সমাজ ও যুব কল্যাণমূলক নানা কাজের পাশাপাশি সম্প্রতি এই স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন সামাজিক সম্প্রীতি ও সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। হোস্ট কমিউনিটির সুশীল সমাজের সাথে সচেতনতামূলক সভা, স্থানীয় নারীদের সাথে উঠান বৈঠক, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ইত্যাদির মাধ্যমে তাঁরা ছড়িয়ে দিচ্ছে সামাজিক সম্প্রীতির বার্তা। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার পাশাপাশি এই সংগঠন সমাজের নানামুখী দ্বন্দ্ব নিরসরে আগাম সচেতনতামূলক কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে সমাজে চলমান দ্বন্দ্ব রোধ, সামাজিক-পারিবারিক কলহ ও নানা বৈষম্য দূর করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে চলমান উদ্যোগ সম্পর্কে নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ান জানান, দিন-দিন সমাজে নানা বৈষম্য, বিরোধ ও সাম্প্রদায়িক দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে। যার ফলে সামাজিক সম্প্রীতি নষ্ট হচ্ছে এবং সমাজের শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ হারিয়ে যাচ্ছে। আমরা সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও শান্তি বিরাজমান রাখার জন্য এই উদ্যোগ গুলো বাস্তবায়ন করে যাচ্ছি।

Tag
আরও খবর