সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডোমারে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

'স্বাস্থ্য সচেতনতায় নারীর জীবনে সুস্থ্যতার নতুন দিশা' -স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ই মে) সকালে শহরের ডোমার বালিকা বিদ্যা নিকেতন মাঠে জেলা পরিষদের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রী দীপংকর রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এর আগে, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানকে 'গার্ড অব অনার' প্রদান করে বিদ্যালয়ের গার্লস গাইডের সদস্যরা।
Tag
আরও খবর