বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

কালিগঞ্জে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের প্রথম দিন সম্পন্ন

কালিগঞ্জে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের প্রথম দিন সম্পন্ন

সাতক্ষীরার কালিগঞ্জে গ্রাম আদালত বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।


স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে কালিগঞ্জ উপজেলা প্রশাসন।


সোমবার (১৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।


প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাগণ অংশ নেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল এবং গ্রাম আদালত সমন্বয়কারী (সাতক্ষীরা সদর ও কালিগঞ্জ) নার্গিস সুলতানা।


প্রশিক্ষণে গ্রাম আদালত গঠন, এর ক্ষমতা, পরিচালনার পদ্ধতি এবং ইউপি সদস্যদের করণীয় ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও খবর