ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন নরওয়ের প্রতিনিধিদল

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন ঢকাস্থ নরওয়ে দূতাবাসের ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল।


বুধবার (২১ মে) সকাল সাড়ে ১১ টায় উখিয়া বালুখালী বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন।


শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। জানাগেছে ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে আগমন করেন।


প্রতিনিধিদলের মধ্যে ছিলেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মিসেস স্টাইন রেনেট হাহেলাম, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মি. হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন, নরওয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওএসএলও মিসেস গানহিল্ড এরিকসেন, মিসেস ক্রিস্টিন লুন্ডেন, নরওয়ে দূতাবাসে কর্মরত সিনিয়র উপদেষ্টা মোরশেদ আহমেদ ও নরওয়ে দূতাবাস (স্টুডেন্ট ইন্টার্ন) মিসেস কাশিশ কৌর সেখন।


প্রতিনিধিদলটি উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত এগ্রিগেশন সেন্টার পরিদর্শন করেন। এর তারা বালুখালীস্থ এনজিও ফ্রেন্ডশিপ পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তারা হাসপাতালের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।


সেখান থেকে প্রতিনিধিদলটি দুপুরে ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এর সি-১৫ ব্লকে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত এলপিজি বিতরণ কেন্দ্র পরিদর্শন যান এবং তারা রোহিঙ্গাদের গ্যাস বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। 


নরওয়ের প্রতিনিধিদলটি বিকালে ক্যাম্প-৮ ডব্লিউ এবং ক্যাম্প-৪ পরিদর্শনে যান। সেখান থেকে পরিদর্শন শেষে সন্ধ্যায় কক্সবাজারের উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন বলে জানা যায়।

Tag
আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে