সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মোবাইল ব্যবসায়ীর গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন আশাশুনিতে মৎস্য ঘেরে ডাকাতি থানায় এজাহার দাখিল কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম গোপন তথ্যের ভিত্তিতে লোহাগাড়ায় অভিযান, অস্ত্র সহ সন্ত্রাসী রিপাত গ্রেফতার। লোহাগাড়ায় পাহাড় ও টপসয়েল কাটা থামবে কবে? ধ্বংসের মুখে ফসলি জমি, হুমকিতে কৃষি ও পরিবেশ। অটো রাইস মিল বন্ধের দাবিতে মাহমুদপুরে আন্দোলন আমার কোনো গ্রুপ নাই, আমি গ্রুপ করার জন্য আসিনি — বিএনপি প্রার্থী আব্দুল বারী শিবচরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামীর স্বীকারোক্তি ঘিরে রহস্য গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা জমির মালিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ঝিনাইগাতীতে গণভোট বিষয়ে লিফলেট বিতরণ করেন এসিল্যান্ড ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সায়েন্সল্যাব টেকনিক্যাল মোড় অবরোধ, চরম যানজট ববিতে ১ম বর্ষের নবীন বরণে সকল বর্ষের পরীক্ষা স্থগিত; ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‎মোংলায় বন্দর শ্রমিকদের মজুরি ২৬ শতাংশ বৃদ্ধি ‎১৮ দফা দাবি নিষ্পত্তি ‎মোংলা বন্দরে ভারত থেকে এলো ৫ হাজার টন চাল 'কলম হাতে পরীক্ষার হলে যাওয়ার কথা ছিল রাব্বির, এখন লড়ছেন মৃত্যুর সাথে' চট্টগ্রাম আনোয়ারা কর্ণফুলী ১৩ আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্গনে শোকজ গোবিপ্রবির ৩২ শিক্ষার্থী পাচ্ছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ যশোরে বেসরকারি চিকিৎসা খাতের সংকট নিরসনে নতুন আশার আলো: মতবিনিময় সভায় অনিন্দ্য ইসলাম অমিত

গাইবান্ধায় ১০ মাস পরে সাবেক ৬ এমপিসহ ৮৫ জনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতার মামলা।

গাইবান্ধায় ১০ মাস পরে সাবেক ৬ এমপিসহ ৮৫ জনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতার মামলা। 

 গাইবান্ধার পাঁচ সংসদীয় আসনের সাবেক ছয়জন এমপি ও নিষিদ্ধি জেলা আওয়ামীলীগের সভাপতিসহ ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। 

বৃহস্পতিবার (২২ মে) গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় এই মামলা দায়ের করেন।    

মামলার অন্যতম আসামিরা হলেন- নিষিদ্ধ আওয়ামীলীগের জেলা সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক এমপি নাহিদ নিগার , শাহ সারোয়ার কবির, উম্মে কুলসুম স্মৃতি, আবুল কালাম আজাদ, মাহমুদ হাসান রিপন ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি। এছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাসহ এই মামলায় মোট ৮৫ জনের নাম উল্লেখ  করা হয়।    

এ বিষয়ে মামলার বাদী বায়োজিদ বোস্তামি জীম বলেন, গত বছরের ১৪ জুলাই ও ৪ আগস্ট দুপুরের দিকে আমাদের ছাত্র-জনতার কর্মসূচিতে গাইবান্ধা সরকারি কলেজ মাঠ ও ডিসি অফিসের সামনে ওইসব আসামিসহ আরও শতাধিক ব্যক্তি দলবদ্ধ হয়ে হামলা-অপরহরণ ও হত্যার চেষ্টাসহ বিভিন্ন ধরণের তাণ্ডপ চালিয়েছে। এ ঘটনায় তিনিও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান এই বাদি।   

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে বৃহস্পতিবার এই মামলাটি করেছেন। আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। 


Tag
আরও খবর