লোহাগাড়ায় সৎ পিতা কর্তৃক কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে এক যুবক আটক। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঝিনাইগাতী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৪ দোকানিকে জরিমানা *পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত* নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত উলিপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা চিলমারীতে "চিলমারী প্রেসক্লাবের" ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ঝিনাইগাতীতে নলকুড়া ইউনিয়নে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ৩ কোটি টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার শার্শার বাগআঁচড়ায় অমিত প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ইউএনও’র উদ্যোগে পঙ্গু রফিকুলের হাতে হুইলচেয়ার রেঞ্জ ডিআইজি বরিশাল জেলা বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সাতক্ষীরায় নাগেশ্বরীতে কাউন্সিলর পদে দোয়া প্রত্যাশী তরুণ প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ মোট জব্দকৃত পণ্যের মূল্য ২ লাখ ৪১ হাজার ৫০০ টাকা নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫ স্থানীয় অভিযোজন বিষয়ক স্কুল পর্যায়ে বক্তৃতামালা ২২ ঘণ্টা ধরে নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি : উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৮ নবীন চিকিৎসকের যোগদান: সবাই গলাচিপার সন্তান নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-কে বাঘারপাড়া উপজেলা বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা

লালপুরে ঈদের দিন গুলি বর্ষণের মামলায় যুবলীগ নেতা গ্রে*প্তা*র!

লালপুরে ঈদের দিন গুলি বর্ষণের মামলায় যুবলীগ নেতা গ্রে*প্তা*র! আবু তালেব 'লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে গত ঈদুল ফিতরের দিন গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ইমাম হাসান ডাবলু (৩২) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২২ মে) ভোরে উপজেলার গোপালপুর পৌরসভার শিবপুর খানপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডাবলু একই এলাকার মোজাফফর হোসেনের ছেলে এবং গোপালপুর পৌর যুবলীগের নেতা। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ঈদের দিন গুলি বর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা রুজু রয়েছে। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।” উল্লেখ্য, গত ৩১ মার্চ উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে হয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করেন। এতে বিএনপির একজন গুলিবিদ্ধ হন। সাংবাদিকসহ আহত হন পাঁচজন। এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ ৪২ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়।
Tag
আরও খবর