সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সন্ত্রসী হামলায় নিহত যুবদল নেতা তনু ফকির এর কবর জিয়ারত করলেন বিএনপি নেতৃবৃন্দ।

আজও বিচারের আশায় যুবদল নেতা তনুর পরিবার



নড়াইলের লোহাগড়া উপজেলা যুবদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক দুর্বৃত্তদের হামলায় নিহত তৌহিদুল ইসলাম তনু ফকিরের কবর জিয়ারত করেছেন উপজেলা বিএনপি, উপজেলা ও পৌর যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।


শনিবার (২৪ মে) বিকেলে লোহাগড়া উপজেলার কুমড়ি নিজ গ্রামের পূর্বপাড়া ঈদগাহ সংলগ্ন কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন এবং নিহতের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।


এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, বিএনপি নেতা রঞ্জু বিশ্বাস, কামাল হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিক তারিক, যুগ্ম আহবায়ক মো. তানভীর রহমান, আহবায়ক সদস্য নজরুল ইসলাম ফকির, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম লায়ন, সাজ্জাদ সিকদার, আনিচুর রহমান, আল আমিন প্রমুখ।


উল্লেখ্য, বিগত ২০১৩ সালের ২০ মে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারে সন্ত্রাসী হামলায় তনু ফকির (৩৫) নিহত হয়। মৃত্যুর আগের তনু ফকির লোহাগড়া উপজেলা যুবদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও দিঘলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।

আরও খবর