ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

জয়পুরহাটে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে দু-পক্ষের সংঘর্ষ, আহত-৪

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে (ভিজিএফ) বিতরণের কার্ড ভাগাভাগী নিয়ে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দু'পক্ষের অন্তত চারজন আহত হয়েছে। ২৫ মে (রবিবার) বেলা ১২ টায় আলমপুর ইউনিয়ন পরিষদ বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে (ভিজিএফ) এর আওতায় দুস্থদের মাঝে ১০ কেজি চাল বিতরণের জন্য কার্ড ভাগাভাগী নিয়ে জামায়াত ও বিএনপি নেতা কর্মীদের সাথে দফায় দফায় আলোচনার মাধ্যমে সমঝোতা হয়। এনিয়ে রবিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের ভিতরে দু' পক্ষের মধ্যে আলোচনা সমালোচনার একপর্যায় কথা কাটাকাটি হয়। এর জেরে বেলা ১২ টায় ওই বাজারে উভয় পক্ষের সঙ্গে হাতাহাতিতে রূপ নেয় এবং সংঘর্ষ শুরু হয়। এতে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি বানিয়াচাপর গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে মোহাম্মদ আলী (২৫), পাচুইল গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সাব্বির (১৭) এবং বিএনপি কর্মী রাজু (২২) ও জুয়েল (২৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পৌছে দেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যায়। এ বিষয়ে আলমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসনে আরা খাতুন বলেন, "বর্তমান পরিস্থিতে পরিষদের সকল বরাদ্দ সমঝোতার মাধ্যমে বিতরণ করা হচ্ছে। জামায়াত, বিএনপির নেতাদের সাথে আলোচনা করে সব কিছু সমাধান করা হয়েছে। এনিয়ে বাহিরে তাদের মধ্যে কি হয়েছে তা জানিনা। উপজেলা জামায়াতের সেক্রেটারী শামীম হোসাইন বলেন, আলমপুর ইউনিয়ন পরিষদের (ভিজিএফ) কার্ড বিষয়ে প্যানেল চেয়ারম্যানের সাথে কথা বলতে গেলে বিএনপির কর্মীরা আমাদের লোকজনের উপর অতর্কিত হামলা করে। উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটু বিশৃঙ্খলা হয়েছে। আমরা উভয় পক্ষ বসে সমাধানের চেষ্টা করছি। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফরিদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিজিএফ চালের কার্ড বিতরণে উভয় পক্ষের সংঘর্ষ। তারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর