ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মোংলায় জমে উঠেছে তিন দিনব্যাপী ভূমি মেলা

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

কোন ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। করা যাবে ই-নামজারির আবেদন। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। মোংলা ভূমি মেলায় এসব সুযোগ-সুবিধার পাওয়া যাচ্ছে। তাই আজ মঙ্গলবার (২৭ মে) শেষ দিনেও জমে উঠেছে মোংলা উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত এ ভূমি মেলা। এসময় উপজেলা ভূমি অফিস চত্বর সেবা গ্রহণ করতে আসা বিভিন্ন গ্রাহকদের সেবা নিতে দেখা যায়।

এর আগে গত সোমবার (২৫ মে) নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, কোনো ধরনের হয়রানি ছাড়াই জমির খতিয়ান সরবরাহ করা, মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সুবিধা জনগণের দোঁড়গোড়ায় পৌছে দেয়ার উদ্দেশ্যে সারা দেশের ন্যায় মোংলায়ও
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দিনব্যাপী ভূমি মেলা ২০২৫।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি ও সহকারি কমিশনার (ভূমি) মো: আরাফাত হোসেন ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। এ সময় একটি র‌্যালি ভূমি অফিসের সামনে প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এসময় উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, সমবায় অফিসার মো: জুবাইর হোসেন, পল্লী উন্নয়ন অফিসার সবুজ বৈরাগী, মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, কৃষি অফিসার প্রশান্ত হাওলাদার, উপ-সহকারী প্রকৌশলী সোহান আহম্মেদসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) মো: আরাফাত হোসেন বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা জমি মালিকদের দুইটা কারণের জন্য। যার মধ্যে একটি হলো ভূমি সম্পর্কে অজ্ঞতা ও অবহেলা। ভূমি বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বেশির ভাগ মানুষ দালালদের খপ্পরে পড়েন, সেবা পেতে বিড়ম্বনা হলে সরাসরি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ভূমি হচ্ছে সন্তানের মতো, সন্তানদের যেমন লালন পালন করা হয় তেমনি জমিকেও সেভাবে যত্ন করতে হবে। ঠিকমতো চাষাবাদ, ভূমি উন্নয়ন কর দেওয়া হলে ওই জমি নিয়ে কখনও ঝামেলায় পড়তে হয় না।

উল্লেখ্য, মেলায় ভূমি পোর্টালে (land.gov.bd) ভূমি তথ্য বাতায়ন, রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সব ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা-মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।

আরও খবর