গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

“কেমন বিশ্ববিদ্যালয় চাই?” শিক্ষার্থীদের চোখে ভবিষ্যতের কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সবুজ পাহাড়ের কোলে, নির্জন প্রকৃতির আলিঙ্গনে গড়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি জ্ঞান, সংস্কৃতি ও সম্ভাবনার আধার। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি অল্প সময়েই নিজের স্বকীয়তা গড়ে তুলেছে দেশের উচ্চশিক্ষার মানচিত্রে। এটি নিজস্ব ছন্দে, নিজস্ব শক্তিতে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হয়ে উঠছে।

২৮ মে ২০২৫ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১৯ বছরে পদার্পণ করবে। ভবিষ্যতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেমন রূপ দেখতে চান- এ বিষয়ে জানতে চাওয়া হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের কাছে। ভবিষ্যতের ক্যাম্পাস নিয়ে আশা-প্রত্যাশা, চিন্তা-ভাবনার কথা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন ‘দৈনিক দেশচিত্রের এর ক্যাম্পাস প্রতিনিধি বি. এম ফয়সাল।


জ্ঞানে, মানবতায় ও গৌরবে দীপ্ত হবে ভবিষ্যতের কুমিল্লা বিশ্ববিদ্যালয়


শিক্ষার মাটিতে উনিশ বছর ধরে বোনা গর্বের জালে—কুমিল্লা বিশ্ববিদ্যালয় জ্বলছে উজ্জ্বল আশা-আলোয়। ভবিষ্যতের কুবি হোক জ্ঞানের দীপ্ত আলয়—যেখানে পাঠ হবে কেবল পাঠ্য নয়, বরং মনন, মানবতা ও মমতার মিলনমেলা। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে, পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে থাকুক গবেষণার মুক্ত পরিসর। বিভাগভিত্তিক গবেষণা ল্যাব, উদ্ভাবনকেন্দ্র এবং আন্তর্জাতিক সহযোগিতায় শিক্ষার্থীরা গড়ে উঠুক বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম এক আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে।  সংস্কৃতি, বিজ্ঞান ও মানবিকতায় সমন্বিত এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান চাই—যেখানে সবাই মেলে ধরে চিন্তার ডানা। স্বপ্নের কুমিল্লা বিশ্ববিদ্যালয় হোক আলোকিত মননের দীপ্ত ঠিকানা—আলোয় ভরা, অন্তরে গড়া। 


সুমাইয়া সুলতানা,

নৃবিজ্ঞান বিভাগ,কুমিল্লা বিশ্ববিদ্যালয়। 


ভবিষ্যতের কুবি হবে আন্তর্জাতিক ভাষা শিক্ষা ও অন-ক্যাম্পাস চাকরির হাব


আমি এমন একটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখি, যেখানে থাকবে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন ভাষা শিক্ষা ইনস্টিটিউট। শিক্ষার্থীরা অনায়াসে শিখতে পারবে IELTS, আরবি, ফারসি, জাপানি ভাষাসহ বিভিন্ন আন্তর্জাতিক ভাষা। বর্তমানে আমাদের ক্যাম্পাসে ভাষা শিক্ষা ইনস্টিটিউট না থাকায় শিক্ষার্থীরা বাইরের কোচিং সেন্টারে গিয়ে অনেক টাকা ব্যয় করে IELTS প্রস্তুতি নিচ্ছে। অথচ এ ধরনের একটি ইনস্টিটিউট শিক্ষার্থীদের দক্ষতা বাড়াবে এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ অর্জনে সহায়ক হবে। যেখানে থাকবে অন-ক্যাম্পাস জবের সুযোগ এবং প্রতিবছর নিয়মিতভাবে আয়োজিত হবে চাকরিমেলা (Job Fair), যা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা রাখবে। 


মো. রিমেল,

বাংলা বিভাগ,কুমিল্লা বিশ্ববিদ্যালয়। 


ভবিষ্যতের কুবি হবে গবেষণা ও মানবিক নেতৃত্বের অনন্য এক বিশ্ববিদ্যালয়


একটি বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, বরং এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের সূতিকাগার। আমরা চাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয় হোক এমন একটি আধুনিক শিক্ষাকেন্দ্র, যেখানে শিক্ষা, গবেষণা, নৈতিকতা ও উদ্ভাবনের অপূর্ব সমন্বয় থাকবে। এটি হবে এমন এক প্রতিষ্ঠান, যা অক্সফোর্ড, হার্ভার্ড বা স্ট্যানফোর্ডের আদর্শে গড়ে উঠবে দক্ষ ও মানবিক নেতৃত্ব তৈরির লক্ষ্যে। শিক্ষাদান হবে মুখস্থ নির্ভরতার বদলে বিশ্লেষণভিত্তিক ও সমস্যাকেন্দ্রিক। শিক্ষার্থীদের চিন্তা করতে, প্রশ্ন তুলতে ও গবেষণায় অংশ নিতে উৎসাহ দেওয়া হবে। প্রতিটি বিভাগে থাকবে বিশেষায়িত কোর্স, আধুনিক ল্যাব ও আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম। গবেষণাকে গুরুত্ব দিয়ে প্রতিটি বিভাগে থাকবে গবেষণা তহবিল, ল্যাব সুবিধা ও আন্তর্জাতিক অংশগ্রহণের সুযোগ। পাশাপাশি, ক্যাম্পাস হবে নিরাপদ ও সুশৃঙ্খল—থাকবে মানসিক স্বাস্থ্য সেবা, হেলথ সেন্টার, আবাসন, পরিবহন ও ক্যারিয়ার গাইডেন্স। ভবিষ্যতের কুবি হবে স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থীবান্ধব একটি প্রতিষ্ঠান—যেখানে শিক্ষা হবে জীবনের জন্য, কেবল পরীক্ষার জন্য নয়। এটি হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার এক মডেল বিশ্ববিদ্যালয়, উদ্ভাবনী, মানবিক ও নৈতিক নেতৃত্বের দীপ্ত ঠিকানা।

ইয়াসিন আরাফাত,

অর্থনীতি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 


কুবি হবে জ্ঞান, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে একটি আলোকিত প্রতিষ্ঠান

ভবিষ্যতের কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে এমন এক বিদ্যাপিঠ হবে যেখানে জ্ঞান কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে না, বরং তা কাজে লাগবে গবেষণা, উদ্ভাবন ও সমাজের বাস্তব সমস্যার সমাধানে। এখানে পাঠ্যক্রম হবে চিন্তাশীল, প্রশ্ন-উদ্দীপক ও জীবনমুখী। প্রতিটি বিভাগে থাকবে ইনোভেশন ল্যাব যেখানে শিক্ষার্থীরা বৈশ্বিক ও স্থানীয় চ্যালেঞ্জ নিয়ে কাজ করবে। ক্যাম্পাস হবে প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব—সৌরশক্তি, রিসাইক্লিং ব্যবস্থা, সবুজায়ন ও ডিজিটাল সুবিধায় পরিপূর্ণ। এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলবে নৈতিক ও দায়িত্ববান নাগরিক—যারা কেবল চাকরির জন্য নয়, সমাজে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নিয়েই গড়ে উঠবে।  


নাদিয়া আফরোজ 

বাংলা বিভাগ,কুমিল্লা বিশ্ববিদ্যালয় 


কুবি হবে মানের দিক থেকে উন্নত, জ্ঞানের দিক থেকে সমৃদ্ধ


সাধারণত বলা হয়ে থাকে স্কুল-কলেজ হচ্ছে পুকুর স্বরূপ, অন্যদিকে বিশ্ববিদ্যালয় হচ্ছে সমুদ্র তুল্য। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে থাকবে সমৃদ্ধ জ্ঞানভান্ডার , সকল কার্যক্রম হবে আধুনিক , শিক্ষক-ছাত্রের সুসম্পর্ক থাকবে, মুক্ত চিন্তা ও গবেষণার সুযোগ থাকবে। কিন্তু বর্তমানে প্রত্যাশার এসব চিত্রে রয়েছে ঘাটতি। একাডেমিক কারিকুলামে বহুমাত্রিক কোর্স অন্তর্ভুক্ত করতে হবে যেন একজন শিক্ষার্থী নানান জ্ঞান অর্জন করার অবাধ সুযোগ পায়, পাশাপাশি চাকরি ক্ষেত্রেও তা কাজে লাগে। বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম আধুনিকায়ন হবে যেন শিক্ষার্থীদের হয়রানি কমে।। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রযুক্তিগত দিক দিয়ে সারা বিশ্বের জন্য রোল মডেল হবে- এমনটাই প্রত্যাশা। 


ইসরাত জাহান সুমাইয়া 

লোকপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

আরও খবর






6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

১৮ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে