ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ডোমারে এসিএমও'র কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা

‘বাল্যবিবাহ রুখবো, আগামীর সম্ভাবনা গড়বো’—প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে শিশু অধিকার বিষয়ক সংগঠন 'অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশন'-এর জেলা শাখার উদ্যোগে বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮শে মে) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ দ্বিমুখী বালিকা বিদ্যালয়ের হলরুমে অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশনের জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মশালা ও কুইজ প্রতিযোগিতায় হংসরাজ দ্বিমুখী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম।

নীলফামারী জেলা এসিএমও'র উপ-পরিচালক সাঈদ বিন সিয়ামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশনের নীলফামারী জেলা পরিচালক মাহমুদ হাচান, সহকারী পরিচালক মোঃ আব্দুর রশিদ, সহকারী আইটি সচিব মোঃ মাহিয়ান, দপ্তর সম্পাদক মোঃ সিয়াম ইসলাম, শিক্ষা ও সচেতনতা সম্পাদক শ্রী অনিমেষ অধিকারী, স্বেচ্ছাসেবক সমন্বয় সম্পাদক মোঃ তামিম ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শ্রী জীবন রায় প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এছাড়া কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন- উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী আসমাউল হাসান।

কর্মশালায় বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে একুশ শতকে এসেও শিক্ষা থেকে বঞ্চিত বাংলাদেশের ৬৬ শতাংশ মেয়ে। আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে উঠা ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্যবিবাহ একটি বড় বাঁধা। নারী শিক্ষার অগ্রগতি ব্যহত হওয়া ছাড়াও বাল্যবিবাহের কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। মা হতে গিয়ে প্রতি ২০ মিনিটে একজন মা মারা যাচ্ছেন। প্রতি ঘন্টায় মারা যাচ্ছে একজন নবজাতক। বাল্যবিবাহ সংকুচিত করে দেয় কন্যা শিশুর পৃথিবী। সবাই সচেতন হলে কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা হবে। দেশে মা ও শিশুর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।


কর্মশালা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে, বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

Tag
আরও খবর