রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

সুন্দরবনে প্রবেশের ৩ মাসের নিষেধাজ্ঞা


সুন্দরবনে প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। পহেলা জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে বলে জানিয়েছে সুন্দরবনের পশ্চিম বন বিভাগ। এ সময় বনজীবী ও পর্যটক—কোনো শ্রেণির মানুষকেই বনাঞ্চলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।


বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বনকে ‘বিশ্রাম’ দেওয়ার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সুন্দরবনে প্রবেশে দুই মাসের নিষেধাজ্ঞা থাকলেও, ২০২১ সালে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে তিন মাস করা হয়।


সুন্দরবন সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তারা গণমাধ্যমকে বলেন, জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাস সুন্দরবন থেকে সব ধরনের বনসম্পদ আহরণ এবং ইকো ট্যুরিজম কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।


এতে জাননো হয়, খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমানের স্বাক্ষরিত নির্দেশনাটি গত ২৩ মে রেঞ্জ কর্মকর্তারা হাতে পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ২৬ মে থেকে সুন্দরবনে প্রবেশের জন্য অনুমতিপত্র (পাস) দেওয়া বন্ধ করে দিয়েছে বন বিভাগ।


বনবিভাগের কর্মকর্তারা আরও বলেন, যারা পূর্বে অনুমতি নিয়ে এখনও সুন্দরবনে অবস্থান করছেন, তাদের ৩১ মে’র মধ্যে বন এলাকা ত্যাগ করে লোকালয়ে ফিরতে বলা হয়েছে।


প্রসঙ্গত, বছরের অন্যান্য সময়ে হাজার হাজার বনজীবী সুন্দরবন থেকে মাছ, কাঁকড়া, গোলপাতা ও মধু সংগ্রহ করেন। তবে এই তিন মাসের নিষেধাজ্ঞা চলাকালে জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ রক্ষায় এসব কার্যক্রম বন্ধ রাখা হয়। এ সময় বেকার হয়ে পড়া জেলেদের জন্য সরকার নির্ধারিত পরিমাণে চাল বরাদ্দ দিয়ে থাকে।


আরও খবর