ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

ঘাটাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত পালিত

টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্র ও শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ জনগণের মাঝে খাবার বিতরণ করেন। এ উপলক্ষে ৩১ মে শনিবার বেলা ৩ ঘটিকার সময় উপজেলার রসুলপুর ইউনিয়নের মাষ্টার বাড়ী বাজার মোড়ে ইউনিয়ন বিএনপি,র কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রসুলপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ও ঘাটাইল বিএনপি'র দায়িত্বপ্রাপ্ত নেতা এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, উপজেলা বিএনপি'র সহসভাপতি আনোয়ারুল আজিম রানা কাজী, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা যুবদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন বুলবুল, সদস্য সচিব মাহবুব হাসান সৌরভ, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটো, সাধারণ সম্পাদক পারভেজ মিয়া প্রমূখ। এ সময় রসুলপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত লোকজনে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
আরও খবর





deshchitro-6af5d73845a84-121126091152.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

২ ঘন্টা ৪০ মিনিট আগে