ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে

জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ছানোয়ার হোসেন ছানু (৪০) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক মেম্বারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 


বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছানুকে পুলিশ হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 


 এর আগে বুধবার সন্ধ্যায় নিজ গ্রাম সিরাজাবাদ থেকে তাঁকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ। ছানোয়ার হোসেন ছানু উপজেলার পলবান্ধা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে টানা তিন মেয়াদে সাধারণ সদস্য পদে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলবান্ধা ইউনিয়ন শাখার সদস্য। 




স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের বিজয় চত্বর মোড়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল করে। ওইদিন বিকেলে মিছিলের ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। 


এ ঘটনায় গত ৯ অক্টোবর রাতে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফজলু মিয়া বাদী হয়ে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন সরকারকে প্রধান আসামি দিয়ে ইসলামপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় 

কৃষক লীগ এবং যুব মহিলা লীগের দুই নেত্রীসহ আওয়ামী লীগ ও  সহযোগী সংগঠনের ৪৮ নেতা-কর্মীর নামে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা হয়েছে। মামলায় ২০-২৫ জনকে দেওয়া হয়েছে অজ্ঞাতনামা আসামি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইউপি সদস্য ছানুকে আদালতে প্রেরণ করা হবে। 



মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুনায়েদ হাসান বলেন, 'অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ইউপি সদস্য ছানুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। নাশকতার সৃষ্টি পায়তা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।'



আরও খবর





deshchitro-6af5d73845a84-121126091152.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

২ ঘন্টা ৫৩ মিনিট আগে