নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত

প্রাথমিক শিক্ষায় নতুন ইতিহাস: দেশসেরা গৌরীপুরের তাহমিন ইসলাম আদিব

Md tanvir al islam ( Contributor )

প্রকাশের সময়: 01-06-2025 09:56:02 pm

তাহমিন ইসলাম আদিব

 

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এ জাতীয় পর্যায়ে টানা দ্বিতীয়বারের মতো প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তাহমিন ইসলাম আদিব।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ৬৪টি জেলার ৬৫ হাজার ৬২০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়ে দেশসেরা হয় এই কৃতি শিক্ষার্থী। ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে একের পর এক প্রতিযোগিতা পার করে আদিব জাতীয় পর্যায়ে ময়মনসিংহ বিভাগকে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। সেখানে দেশের আট বিভাগের চূড়ান্ত পর্যায়ের সেরাদের হারিয়ে প্রথম স্থান অর্জন করে সে।

তাহমিন ইসলাম আদিব গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. তানভীর আল ইসলাম দম্পতির সন্তান। পারিবারিকভাবে সাংস্কৃতিক ও শিক্ষামনস্ক পরিবেশে বেড়ে ওঠা আদিব বিভিন্ন সময় চিত্রাঙ্কন, সংগীত, কবিতা আবৃত্তিসহ নানাবিধ সহশিক্ষা কার্যক্রমে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছে।

প্রতিযোগিতার জাতীয় পর্বটি অনুষ্ঠিত হয় রবিবার, ১ জুন ২০২৫, ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস কনফারেন্স হল রুমে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব আবু নূর মোঃ শামসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব আবু তাহের মোঃ মাসুদ রানা এবং আরো বিশেষ অতিথি ছিলেন জনাব মাসুদ আকতার খানঅতিরিক্ত সচিব (বিদ্যালয়), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

তাহমিন ইসলাম আদিবের এই সাফল্যে গর্বিত তার বিদ্যালয় ও পরিবার। আদিব বিশিষ্ট আইনজীবী এডভোকেট সিরাজ আবিদ ও তাহমিনা আবিদের দৌহিত্র। তার এই অসাধারণ অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ বিভাগের জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

 

জাতীয় পর্যায়ে টানা দ্বিতীয়বার প্রথম স্থান অর্জন করে তাহমিন ইসলাম আদিব শুধু গৌরীপুর নয়, ময়মনসিংহ বিভাগ এবং সমগ্র দেশের প্রাথমিক শিক্ষার মান ও গর্বকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

 

আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৬৬ দিন ২২ ঘন্টা ৪ মিনিট আগে