চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার

শৈলকুপায় মহিষ চুরি,রাতের আঁধারে এক জোড়া মহিষ উধাও

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের সিদ্ধি মতনেজা পাড়ায় চাঞ্চল্যকর মহিষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল (২ জুন) গভীর রাতে স্থানীয় মৃত সামসুদ্দীন সরদারের ছেলে মোঃ ইয়াকুব আলী সরদারের গোয়ালঘর থেকে দুটি মহিষ চুরি হয়ে যায়। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত রাতেও মালিক মোঃ ইয়াকুব আলী গোয়ালঘরে পশুদের দেখভাল করে রাত আনুমানিক ১১টার দিকে ঘুমাতে যান। রাত প্রায় ৩টার দিকে খটখটানি শব্দে তার ঘুম ভেঙে যায়। তখন তিনি তৎক্ষণাৎ ছুটে যান গোয়ালঘরে। সেখানে গিয়ে দেখেন, গোয়ালঘরের তালা ভাঙা, গরু ও ছাগল ঠিকঠাক আছে, কিন্তু একটি জোড়া মহিষ নেই। চুরি হওয়া দুটি মহিষের বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন মালিক ইয়াকুব আলী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, আগে এমন আরও চুরির ঘটনা ঘটেছে। তবে এবার কেবলমাত্র মহিষ চুরির ঘটনা সকলকে ভাবিয়ে তুলেছে। তারা বলছেন, "চোর ধরা পড়ে না, চরের বিচার হয় না, তাই এমন ঘটনা বারবার ঘটছে।" স্থানীয়দের অভিযোগ, এলাকায় পুলিশের টহল কম এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়াতেই চুরির ঘটনা বাড়ছে। এলাকাবাসী দ্রুত পুলিশের টহল বাড়ানো এবং চোরদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে তদন্ত চলছে। আশা করছি খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে।” পুলিশ প্রশাসনের আশ্বাসের পরও এলাকাবাসী আতঙ্কিত। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
Tag
আরও খবর