চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার

শৈলকুপা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময়

অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বুধবার সন্ধ্যায় কবিরপুরে প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক সমকালের প্রতিনিধি তাজনুর রহমান ডাবলুর সভাপতিত্বে এবং সদস্য-সচিব ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি শিহাব মল্লিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল। সভায় সিনিয়র সাংবাদিক শৈলকুপা প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা বিমল সাহা ও দেলোয়ার কবির, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান, সহসভাপতি রাকিবুল হাসান খান দিপু, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সিনিয়র সহসভাপতি মিজাুনর রহমান বাবলু, সাধারন সম্পাদক সেলিম রেজা ঠান্ডুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, “শৈলকুপায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। প্রেসক্লাব একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমি চাই, আপনারা একে আরও সমৃদ্ধ করুন। ছুটিতে এলাকায় এলে যেন আপনাদের সঙ্গে এক কাপ চায়ের সঙ্গে কিছু কথা বলা যায় এমন একটি পরিবেশ গড়ে তুলুন।” তিনি আরও বলেন, “শৈলকুপায় এখন সবচেয়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ৫ আগস্টের পর দেশজুড়ে যেখানে নানা ঘটনা ঘটেছে, শৈলকুপা ছিল ব্যতিক্রম। প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা সমাজের দর্পণ, আপনারা সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরুন।”
Tag
আরও খবর