ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মোংলায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলালা, অবস্থা সংকটময়

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


মোংলা পৌর যুবদলের নেতা রাহাত হোসেন মুন্নার উপর মঙ্গলবার (১০ জুন) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মোংলা পৌর শহরের মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে এ ঘটনা ঘটে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়,সকালে আনুমানিক ৪-৫ জনের একটি সঙ্ঘবদ্ধ গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুন্নার উপরে আক্রমণ করে। এ সময় তারা মুন্নাকে এলো পাথাড়ি কুপিয়ে এবং রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা প্রেরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানান মুন্নার হাতে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।সেখানেও চিকিৎসায় অবস্থার অবনতি হলে হলে সিটি হসপিটালে স্থানান্তর করা হয়।

এদিকে মুন্নার উপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে পুলিশ ও নৌ বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান, এ ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে সি সি ফুটেজ দেখে দুষ্কৃতকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। খুব দ্রুত সময়ের ভিতরেই তাদেরকে আইনের আওতায় আনা হবে।


আরও খবর