বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

ছুটির শেষ দিনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভিড়

ছুটির শেষ দিনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভিড় ঈদের ছুটির শেষ দিনে ঘরমুখো মানুষ ও কর্মস্থলমুখী যাত্রীদের চাপ বেড়ে গেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মোট ২০টি লঞ্চ ও ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তিনি আরও বলেন, “ছোট-বড় সকল ধরনের যানবাহন পারাপারের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ফেরিতে যাত্রীরাও নির্বিঘ্নে পার হচ্ছেন।” ঘাটে নিরাপত্তা ও যাত্রী সেবার মান নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে। ভ্রমণ নিরাপদ করতে যাত্রীদেরকে স্বাস্থ্যবিধি ও নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সাধারণ যাত্রীরা জানিয়েছেন, ভিড় থাকলেও যানবাহনের পারাপার এবং লঞ্চ সার্ভিস স্বাভাবিক থাকায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। উল্লেখ্য, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে কর্মজীবী মানুষ ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করায় নৌরুটে চাপ বেড়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় ঘাটে কোনো বড় ধরনের দুর্ভোগ লক্ষ্য করা যায়নি।
আরও খবর