অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

নোয়াখালীর বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা মামলার আসামি গ্রেপ্তার-২

নোয়াখালীর বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা মামলার আসামি গ্রেপ্তার-২



নোয়াখালীর বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা মামলার আসামি গ্রেপ্তার-২


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দুই আসামিকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব-১১।  


বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, গতকাল বুধবার বিকেল ও রাতে দুই আসামিকে উপজেলার গোপালপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের মোবুল্লাপুর গ্রামের খোনার বাড়ির মৃত জাফরের ছেলে জোবাইদুল ইসলাম রনি (১৬) ও একই ইউনিয়নের দেবকালা গ্রামে আব্দুল করিম মুন্সি বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে ফিরোজ আহমেদ রাকিব (২৩)।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃদ্ধ মর্জিনা আক্তার বাড়িতে একা থাকতেন। তার তিন ছেলে প্রবাসী। ঈদুল আযহা উপলক্ষ্যে ভিকটিমের ছেলে কামাল প্রবাস থেকে তার মায়ের জন্য বন্ধুর মাধ্যমে ৪০হাজার টাকা পাঠান। টাকা নিয়ে তার বন্ধু বাড়িতে গিয়ে ডাকাডাকি করে ঘরে কারো কোন সাড়া শব্দ পাননি। পরে ঘরের বারান্দার দরজা খোলা অবস্থায় দেখতে পেয়ে ঘরের ভিতরে ঢুকেন। ঘরে ঢুকে দেখেন আলমারী খোলা, আসবাবপত্র এলোমেলো ভাবে পড়ে আছে। তাৎক্ষণিক তিনি প্রতিবেশীদের ডাকলে তারা ঘরে ঢুকে দেখেন মর্জিনা আক্তারকে গামছা দিয়ে চোখ, নাক, মুখ বাধা অবস্থায় ও গলায় বিছানার চাদর পেচানো খাটের উপর মরদেহ পড়ে আছে। পরবর্তীতে সৌদি আরব থেকে নিহতের ছেলে দেশে এসে মায়ের দাফন সম্পন্ন করে। পরে আত্মীয়-স্বজনের সাথে পরামর্শ করে মামলা দায়ের করেন।


র‍্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, মামলা রুজু হওয়ার পর অজ্ঞাতনামা আসামিরা গ্রেপ্তার এড়াতে পলাতক ছিল। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর