নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

টুইম্বলের সেরা প্রতিভাবান শিশু-কিশোর সম্মাননা পেলেন ডোমারের মাহমুদ হাচান

শিশুদের সুরক্ষা, বিকাশ ও তাদের প্রতিভার স্বীকৃতির লক্ষ্যে কাজ করা সমাজসচেতনতা ভিত্তিক প্ল্যাটফর্ম টুইম্বল'র উদ্যোগে 'প্রতিভাবান শিশু-কিশোর সম্মাননা' প্রদান করা হয়েছে। রংপুর বিভাগের সেরা দশজন শিশু-কিশোরের একজন হিসেবে সম্মাননা গ্রহণ করেছেন নীলফামারীর ডোমার উপজেলার শিশু সাংবাদিক ও সমাজকর্মী মাহমুদ হাচান। রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শনিবার (২১শে জুন) বিকাল ৩টায় টুইম্বল ও নরম্যাটিভের আয়োজনে 'সেইফ ইন্টারনেট এন্ড ফিউচার এআই' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে রংপুর বিভাগের সেরা দশজন প্রতিভাবান শিশু-কিশোরের মাঝে সম্মাননা স্মারক ও পুরষ্কার প্রদান করা হয়েছে। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- টেসল বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইয়াসির, হ্যাপি ভেঞ্চারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হাসান, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুহাম্মদ শাহরিয়ার খান, রমেকের মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ তানভীর রহমান শাহ, লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক (আইসিটি) একেএম আহসান ফরিদ এবং ক্যাম্পাস টু ক্যারিয়ারের প্রতিষ্ঠাতা এ এইচ আলী। টুইম্বল-এর প্রধান নির্বাহী জনাব শামীম আশরাফ বলেন, “আমরা শুধু পুরস্কার দিতে চাই না, আমরা শিশুদের একেকজন চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই। তাদের কাজ, কণ্ঠস্বর, আইডিয়াগুলো সামনে আনতে চাই। এ কারণেই সেমিনারটি শুধু একটি অনুষ্ঠান নয়—এটি একটি উৎসাহমূলক যাত্রা। যা কেবল শুরু হলো। আমরা একটি নিরাপদ ডিজিটাল ভবিষ্যত গড়তে চাই। বর্তমানে যখন দেশের শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য, একাগ্রতা এবং সৃজনশীলতা প্রযুক্তির ভুল ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন টুইম্বলের মতো সংগঠনগুলো যেন নতুন আলোর বার্তা। এই উদ্যোগ কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং দেশের ভবিষ্যতের জন্য ইতিবাচক, মানবিক ও সচেতন নাগরিক তৈরির এক শক্ত ভিত।" সেমিনারে রংপুর বিভাগের সেরা প্রতিভাবান শিশু-কিশোরদের মধ্যে 'স্বাস্থ্য' ক্যাটাগরিতে সম্মাননা ও পুরষ্কারপ্রাপ্ত মাহমুদ হাচান নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। পড়াশোনার পাশাপাশি সমাজসচেতনতা সহ শিশু-কিশোরদের অধিকার নিয়ে কাজ করেন তিনি। বাল্যবিবাহ প্রতিরোধ সহ শিশুস্বাস্থ্য ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করায় তার কর্মকান্ড সর্বজন প্রশংসনীয়। তিনি বিডি নিউজ টুয়েন্টি ফোর ডট কমের শিশু সাংবাদিক হিসেবে সাংবাদিকতা করছেন। সম্মাননা পেয়ে মাহমুদ হাচান বলেন, "শিশু হয়ে শিশুদের কথা তুলে ধরার ইচ্ছা ও আগ্রহ থেকে শিশু সাংবাদিকতায় আসা। শিশু সাংবাদিকতায় এসে শিশুদের স্বাস্থ্য সমস্যা, অশিক্ষা, বাল্যবিয়ে, কুসংস্কার সহ বিভিন্ন সমস্যা চোখে পড়ে। এগুলো সমাধান করার জন্য শিশু সংগঠক হওয়ার চেষ্টা করছি। আমার কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও পুরস্কার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই স্বীকৃতির আমাকে সামনে আরও মনোযোগ, নিষ্ঠা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করতে উৎসাহিত করবে।"
Tag
আরও খবর