বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

বাবার মোটরসাইকেল থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বাবার মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে ইশরাত জাহান শান্তা (১৭) নামে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


রোববার (২২ জুন) সকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নে এলাকার হিল্টন রোডে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শান্তা হাতিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিল এবং জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের পল্লী চিকিৎসক মো. আরিফের মেয়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শান্তা বাবার সাথে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রা পথে সুখচর ইউনিয়নের হিল্টন রোডে পৌঁছাল মোটরসাইকেলের পেছনের চাকায় তার পরনে থাকা বোরকার নিচের অংশ পেঁচিয়ে যায়। এতে শান্তা সড়কে ছিটকে পড়ে গেলে বোরকার আঁচল গলায় ফাঁস লেগে যায়। এরপর চলন্ত মোটরসাইকেল তাকে প্রায় ২০-২৫ গজ দূর  রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে দুপুরের দিকে শান্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মেঘনা নদী পার হওয়ার আগেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, বিষয়টি শুনেছি। তবে ভুক্তভোগী পরিবার ঘটনাটি পুলিশকে অবহিত করেনি।

আরও খবর