সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলায় সন্ত্রাসী ও মাদক চোরাচালান বাড়ায় যৌথবাহিনীর চোকপোষ্ট বসিয়ে তল্লাশি

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


মোংলায় সম্প্রতি মাদক চোরাচালান সহ সন্ত্রাসী কর্মকাণ্ড  বৃদ্ধি পাওয়ায নডেচড়ে বসেছে প্রশাসন। যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেক পোস্ট বসিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান রোধকল্পে যানবাহনসমূহে তল্লাশি এবং বৈধ কাগজপত্র যাচাই অভিযান পরিচালনা করেছে। এ সময় ৭৭টি যানবাহনে তল্লাশি করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত মোংলা বন্দর সংলগ্ন ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরির সামনে মোংলা-খুলনা হাইওয়ে রাস্তার উপর এই ভ্রাম্যমাণ চেক পোস্ট বসানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সৌমিক ঘোষের নেতৃত্বে ৮ সদস্যের একটি সেকশন এবং বাংলাদেশ পুলিশের ৩ সদস্যের সমন্বয়ে একটি যৌথ দল চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি কর্তৃক ইস্যুকৃত কাগজপত্র যাচাইসহ ৪৫টি মোটরসাইকেল, ১৭টি প্রাইভেট কার, ১১টি বাস ও ৪টি ট্রাকে তল্লাশি করা হয়।


আরও খবর