বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

চিরনিদ্রায় শায়িত হলেন কালিগঞ্জের শিক্ষক মাওলানা আজিজুর রহমান



সাতক্ষীরার কালিগঞ্জের প্রখ্যাত শিক্ষাবিদ, ধর্মীয় মূল্যবোধে উজ্জ্বল ও মানবিক গুণে অনন্য ব্যক্তিত্ব মাওলানা আজিজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত জটিলতায় চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।


মাওলানা আজিজুর রহমান কালিগঞ্জের চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। শিক্ষাজীবন ও সামাজিক কর্মকাণ্ডে তিনি ছিলেন এক উজ্জ্বল আলো, যার সহজ-সরল জীবনধারা, ধর্মীয় অনুশাসন ও মানবিক মূল্যবোধ আজও সমাজে অনুকরণীয়। শিক্ষকতার পাশাপাশি তিনি ছিলেন এলাকার একজন শ্রদ্ধেয় অভিভাবক ও পথপ্রদর্শক।


মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজা মঙ্গলবার আসরের নামাজের পর নিজ গ্রাম ফতেপুরে অনুষ্ঠিত হয়।


জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার সাবেক আমির মুহাদ্দিস রবিউল বাশার, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, উপজেলা সেক্রেটারি ও সহকারী অধ্যাপক আব্দুর রউফ প্রমুখ।


মাওলানা আজিজুর রহমানের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অবদান এলাকাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরও খবর