চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্কাউটিংয়ে মানবিক শিক্ষা ও নেতৃত্বে অনন্য তাহমিন ইসলাম আদিব

Tanvir islam ( Contributor )

প্রকাশের সময়: 25-06-2025 11:25:46 pm

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘শাপলা কাব অ্যাওয়ার্ড ’-বিজয়ী আদিব এর হাতে পদক তুলে দেন।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিন ইসলাম আদিব স্কাউটিংয়ে অসাধারণ কৃতিত্বের জন্য অর্জন করেছে কাব স্কাউটের সর্বোচ্চ স্বীকৃতি ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’।

জাতীয় পর্যায়ের বিভিন্ন স্কাউট কার্যক্রমে অংশগ্রহণ ও দক্ষতা প্রদর্শনের মাধ্যমে এই পদকের জন্য মনোনীত হয় আদিব। সে উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ধাপে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।

সোমবার (২৩ জুন) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘শাপলা কাব অ্যাওয়ার্ড ’-এর বিজয়ী আদিব সহ অন্যান্য দের হাতে পদক তুলে দেন।

বাংলাদেশ স্কাউটস আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে সারাদেশের ৫০০-এর বেশি স্থানে একযোগে স্কাউট কার্যক্রম শুরু হয় বলে প্রেস উইং থেকে জানানো হয়।

তাহমিন ইসলাম আদিব বলেন,“আমি এ পুরস্কার পেয়ে অত্যন্ত আনন্দিত। এটি স্কাউটিংয়ের সর্বোচ্চ পদক এবং আমার আত্মবিশ্বাস ও মানবিক চেতনাকে আরও উজ্জীবিত করেছে। স্কাউটিং আমাদের শুধু শিক্ষা দেয় না, এটি দেশপ্রেম, সমাজসেবা ও মানবিক সহানুভূতি গঠনে সাহায্য করে। এ অর্জনের পেছনে আমার কাব লিডার রাজিব স্যার, স্কুলের শিক্ষক ও আমার বাবা-মায়ের অবদান অনস্বীকার্য।”

তিনি আরও জানান, সূর্য গ্রুপের আওতায় তিনি পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য, সমাজসেবা, খেলাধুলা, প্রাথমিক চিকিৎসা, কৃষি ও পশুপালন, চিত্রকলা, দড়ির কাজ, কম্পিউটার ও রান্নাসহ ৪০টির বেশি কার্যক্রমে সরাসরি অংশ নেন।আদিব এর আগেও ২০২৪ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ কাব স্কাউট এ দেশ সেরার  গৌরব অর্জন করে 

আদিবের মা ইসরাত জাহান বলেন,“স্কাউটিং একটি মুক্তাঙ্গনের শিক্ষা যা বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। এটি শিশুদের নৈতিকতা ও জীবনের সঠিক পথ চিনতে শেখায়।”গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট লিডার ও স্কাউট শিক্ষক রাজীব আহমেদ জানান,“আমার প্রশিক্ষণের ছাত্র আদিব জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ পাওয়ায় আমরা গর্বিত। আশা করি, সে ভবিষ্যতেও দেশ ও সমাজের সেবায় অগ্রণী ভূমিকা রাখবে।”

স্কাউটিংয়ের জনক লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৯৯ সালে যাত্রা শুরু করেন। একজন কাব স্কাউটকে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ পেতে হলে দীর্ঘ প্রশিক্ষণ, ব্যাজ অর্জন, কাব কার্নিভাল, ক্যাম্পিং ও বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হয়। এ ধাপগুলো সফলভাবে সম্পন্ন করে তাহমিন ইসলাম আদিব এ বছর এই সম্মান অর্জন করেছে।

 

Tag
আরও খবর







deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৬৫ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে