বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

রায়পুরে ব্যালটে ৮নং ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড বিএনপির কমিটির নেতা নির্বাচন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং ইউনিয়নের ১,২,৩ নং  ওয়ার্ড কমিটির বিএনপি নেতা নির্বাচন করতে দলের সদস্যরা লাইনে দাঁড়িয়ে ব্যালটে ভোট দিয়েছেন।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং ইউনিয়নের ১,২,৩ নং  ওয়ার্ডে দলটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের এই নির্বাচন হয় বৃহঃবার।  

নির্ধারিত এই দিনে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করেন।

ইউনিয়ন পরিষদ কিংবা জাতীয় কোনো নির্বাচন না হলেও আর দশটা নির্বাচনের মতো তফশিল ছিল। তফশিল মোতাবেক মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাইও হয়েছে। প্রর্থীরা প্রচারের সময় পেয়েছেন ১০ দিন। প্রতীক পেয়ে পোস্টার লাগিয়ে ও মাইকিং করে প্রচার এবং গণসংযোগ করেন প্রার্থীরা।

নির্বাচনের জন্য ছিলেন রিটার্নিং অফিসার, প্রিসাইডিং ও পোলিং অফিসার; ছিল ভোটের বাক্স।

করিম বলেন, ওয়ার্ড বিএনপির তালিকাভুক্ত সদস্যরা নিজেদের পরিচয়পত্র নিয়ে লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোট প্রয়োগ দিয়েছেন। অন্য নির্বাচনের মতো এখানেও সকল প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে।


তৃণমূল বিএনপির সদস্যরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। চরলক্ষী জনতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ভোট অনুষ্ঠিত হয়। সকল ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে তিনি সন্তষ্টি প্রকাশ করেন।


একই কেন্দ্রের ভোটার কামাল বলেন , “আগে নেতারাই নেতা নির্বাচন করে দিত। কিন্তু এবার আমাদের নেতা আমরাই ভোটের মাধ্যমে ঠিক করতে পেরে খুশি।”

পর্যায়ক্রমে এ ইউনিয়নের সবগুলো ওয়ার্ডে এভাবে নেতা নির্বাচিত হবে বলে নেতারা জানিয়েছেন।

নির্বাচনে বিজয়ীরা হলেন ১ নম্বর ওয়ার্ডে সভাপতি - আঃ খালেক বেপারি,সাধারণ সম্পাদক - খোরশেদ মাঝী, ও সাংগঠনিক সম্পাদক - আঃ মান্নান সন্ধু সরদার।

২ নম্বর ওয়ার্ডে সভাপতি- হারুন হাওলাদার, সাধারণ সম্পাদক- দেলোয়ার হাওলাদার, ও সাংগঠনিক সম্পাদক - শাহজাহান হাজী।

৩ নম্বর ওয়ার্ডে সভাপতি- রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক - সালাউদ্দিন ছৈয়াল,  ও সাংগঠনিক সম্পাদক – রশিদ মোল্লা। 


Tag
আরও খবর