আদমদীঘির সান্তাহারে মোবাইল ফোনে কথা বলতে বলতে যাবার সময় ট্রেনের নীচে কাটা পড়ে ফেহা হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল শনিবার (২৮ জুন) সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে স্টেশনের দক্ষিণে রেলওয়ে হাসপাতালের নিকট এ ঘটনা ঘটে। নিহত ফিহা হোসেন নওগাঁ সদরের চকপ্রান এলাকার বেলাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ওই যুবক মোবাইল ফোনের হেডফোন কানে লাগিয়ে কথা বলতে বলতে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণে হাসপাতালের নিকট রেললাইনের উপড় দিয়ে যাচ্ছিলেন। এসময় ওই লাইনে রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্র্র্র্রেনটি আসছিল। এসময় ধাক্কা লেগে ট্রেনের নীচে কাটা পড়ে তার শরীর ত্রিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
১ ঘন্টা ৫১ মিনিট আগে
১০ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬ ঘন্টা ২৪ মিনিট আগে