এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬

সান্তাহার ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ফেমাস নামের একটি ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় টফি বেগম (৩২) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৭ জুন) রাতে সান্তাহারে অবস্থিত ফেমাস ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে এই ঘটনাটি ঘটেছে। মৃত টফি বেগম উপজেলার সান্তাহার পৌরসভার পৌঁওতা টিকড়ী গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: ফজলে রাব্বি বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করেছেন। ঘটনার পর থেকে ওই ক্লিনিকে তালা ঝুলিয়ে চিকিৎসকসহ কর্তৃপক্ষ তাদের মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছে। ফলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

মৃত টফি বেগমের পরিবার জানান, গত শুক্রবার সকালে অন্ত:সত্বা টফি বেগমের সন্তান প্রসবের জন্য সান্তাাহার ফেমাস ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করানো হয়। এরপর কয়েক ঘন্টা তাকে চিকিৎসা সেবা দিচ্ছিলেন ক্লিনিকের দায়িত্বরতরা। সন্ধ্যার পর হঠাৎ টফি বেগমের শারীরিক অবস্থা অবনতি হলে তাকে নওগাঁ জেলা সদর হাসাপাতালে স্থানান্তর করেন ক্লিনিক কর্তৃপক্ষ। নওগাঁতে  নেয়ার পথে রাস্তায় টফি বেগম মারা যান। মৃত টফি বেগমের প্রতিবেশি মোজাম্মেল হক বলেন, ক্লিনিকের দায়িত্বরতদের অবহেলায় প্রসূতির মৃত্যু হয়। এদিকের প্রসূতির মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়লে তার আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন ক্লিনিকের সামনে সমবেত হয়ে হট্টগোল শুরু করে ক্লিনিক কর্তৃপক্ষের বিচার দাবী করে বিক্ষোভ করেন। এসময় সান্তাহার পুলিশ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সুযোগে ওই ক্লিনিক কর্তৃপক্ষ কৌশলে ক্লিনিকের দরজায় তালা ঝুলিয়ে গা ঢাকা দেন। গত কয়েক বছর পুর্বেও এই ক্লিনিকে রোগির মৃত্যুর ঘটনা ঘটেছিল বলে স্থানীয়রা জানান। স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসা করা হচ্ছে বলে গ্রামবাসি জানান। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান, টফি বেগম নামের প্রসুতির মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তার করা হয়েছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: ফজলে রাব্বি বলেন. ক্লিনিকের কাগজপত্র বৈধ রয়েছে। রোগি স্থানান্তর করে নওগাঁ নেয়া পথে মারা যায় এবং বাদি না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে।

Tag
আরও খবর