ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কুলিয়ারচরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধন

কিশোরগঞ্জেরকুলিয়ারচরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ শুভ উদ্বোধন করা হয়েছে। 


সোমবার (৩০জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান।


এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. মশিউর রহমান মহসীন, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবা সিদ্দিকী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুসলিমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আকবর সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী উছমানপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. ইকবাল হোসেন (বাদল ডাক্তার), সাংবাদিক বৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


এসময় স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওবায়দুল হক রাব্বী।


উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ৩০ জুন থেকে ২জুলাই পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সকল প্রকার বনজ, ফলজ, ঔষধী ও ফুলের গাছ বিক্রয় করা হবে।


মেলায় প্রধান আকর্ষণ ছিলো মডেল গ্রাম। এছাড়াও বনরাজ নার্সারী, আতিক নার্সারী, খালেদ বিন ওয়ালেদ নার্সারী, নিয়ামত হস্ত শিল্পকলা, আস্তা অনলাইন শপ, বৃক্ষের অবদান প্রদর্শনী স্টল, ই-কৃষি কর্ণার স্টল, কৃষি উপকরণ ও কৃষি পরামর্শ কেন্দ্র, কৃষি পণ্য প্রদর্শনী স্টল, কন্দাল ফসল চাষাবাদ প্রদর্শনী স্টল, আধুনিক সেচ প্রযুক্তি প্রদর্শনী স্টল ও নিরাপদ ফসল উৎপাদন স্টল অংশগ্রহণ করেন। উদ্বোধনী শেষে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে