দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা জুনের দুই সপ্তাহে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্যের অঙ্গীকারে নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭ বছর পূর্তি ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক শ্রীমঙ্গলে শান্তি বাড়ি ইকো রিসোর্টের উদ্যোগে মৌসুমী ফল উৎসব ও পরিবেশ রক্ষায় সুহৃদ আড্ডা মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দলীয় সম্পৃক্ততা থাকবে না: অর্থমন্ত্রী দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন জাবিপ্রবিতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন মৎস্য উৎপাদন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গ্রাম আদালত এর বার্ষিক ক্যাম্পেইন, সচেতনতা, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে আশাশুনিতে লিফলেট বিতরণ লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৫ লাখ টাকার পণ্য জব্দ ‎মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র ‎ ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

উন্নয়নের ইঞ্জিন পুনঃসচল করতে বিশ্বে সাহায্য বৃদ্ধি করুন : জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-07-2025 10:25:43 am

জলবায়ু বিশৃঙ্খলা এবং বিশ্বজুড়ে সংঘাতের মধ্যেও উন্নয়নের ইঞ্জিনকে পুনঃসচল করতে সাহায্য বৃদ্ধি করতে দাতাদের প্রতি আহ্বান জানিয়ছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।


সোমবার (৩০ জুন) স্পেনের সেভিয়ায় চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়নবিষয়ক এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।


জাতিসংঘ মহাসচিব এমন এক সময়ে এই আহ্বান জানালেন, যখন মার্কিন নেতৃত্বাধীন সংস্থাগুলো বিশ্বজুড়ে বিভিন্ন প্রকল্পে অর্থ সহায়তা বা অনুদান উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। অনুদান কমে যাওয়া বিশ্বজুড়ে দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইকে বিপন্ন করে তুলছে।


গত ৩০ জুন থেকে সেভিয়ায় শুরু হওয়া এই সম্মেলন চলবে ৩ জুলাই পর্যন্ত। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও চার সহস্রাধিক ব্যবসায়ী, নাগরিক সমাজ এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নিয়েছেন। এই সম্মেলনের লক্ষ্য অনুদান সাহায্যের অভাবে বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচন, স্বার্থ উন্নয়ন, জলবায়ু পরিবর্তন-সংশ্লিষ্ট সংকটে পড়া নানা প্রকল্পে নতুন গতি আনা।


আন্তোনিও গুতেরেস তাঁর ভাষণে জানান, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোর দুই-তৃতীয়াংশই অর্জনের দিক থেকে পিছিয়ে আছে। এসব লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবছর ৪ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ প্রয়োজন। গুতেরেস বিশেষভাবে উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর বিভিন্ন দেশে প্রকল্পগুলোয় ইউএসএইডের বাজেট কমানোর কথা। পাশাপাশি জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সও সহায়তা খাতে কাটছাঁট করে প্রতিরক্ষা ব্যয়ের দিকে মনোযোগ দিচ্ছে।


অর্থ সংকটের ফলে শিশুরা টিকা পাচ্ছে না, মেয়েরা স্কুল ছাড়ছে, পরিবারগুলো না খেয়ে আছে। অসমতা, জলবায়ু বিশৃঙ্খলা ও সহিংসতা সংঘাতে কাঁপতে থাকা এই পৃথিবীতে টেকসই অগ্রগতি ততক্ষণ সম্ভব হয়, যতক্ষণ না পথ পরিবর্তন এবং উন্নয়নের ইঞ্জিন মেরামত না হয়। আর এর জন্য সহযোগিতার গতি বাড়াতে হবে– বলেন তিনি।


দাতব্য সংস্থা অক্সফাম বলেছে, ১৯৬০ সালের পর থেকে এবারই বিভিন্ন প্রকল্পে সবচেয়ে বড় অর্থ সহায়তা হ্রাস পেয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ৮০০ মিলিয়নেরও বেশি মানুষ প্রতিদিন তিন ডলারেরও কমে জীবন চালায়, যার প্রভাব সবচেয়ে বেশি উপসাহারান আফ্রিকায় পড়ছে। খবর এএফপির।

আরও খবর


6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

১৬ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৩০ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে